মঙ্গলবার, মে ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
দুই বাংলার তারকার নাচের লড়াই
  Date : 03-11-2018

বাংলাদেশ ও কলকাতার টেলিভিশন এবং চলচ্চিত্রশিল্পীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে ও উভয় বাংলার সংস্কৃতির ঐতিহ্যের ধারা দুই বাংলার টেলিভিশন দর্শকের মধ্যে তুলে ধরার জন্যই নির্মিত হয়েছে নাগরিক টিভির নাচের রিয়েলিটি শো `বাজল ঝুমুর তারার নূপুর`। যার মূল প্রতিযোগিতায় দুই দেশ থেকে ১২ জন তারকা অভিনেত্রী অংশ নিয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে আছেন ছয় তারকা- ইশানা, ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শিয়া, অমৃতা ও সাফা কবির। আর কলকাতার শিল্পীদের মধ্যে আছেন- রিমঝিম, সোহিনী, এনা সাহা, লাভলী, তিথি ও প্রীতি। গতকাল দুপুরের এ আয়োজনের প্রাকপ্রদর্শনী অনুষ্ঠিত হয় রাজধানীর ঢাকা ক্লাবে। প্রাক প্রদর্শনীতে উপস্থিত ছিলেন কলকাতা ও বাংলাদেশের প্রতিযোগীরা। এ আয়োজনের শুরুতে `বাজল ঝুমুর তারার নূপুর`-এর উল্লেখযোগ্য অংশ দেখানো হয়। এর পর অংশগ্রহণকারী প্রতিযোগীরা অনুষ্ঠান ঘিরে তাদের স্মৃতি তুলে ধরেন। এই রিয়েলিটি শোর প্রধান বিচারক হিসেবে আছেন বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন এবং কলকাতার অভিনেত্রী ও সাংসদ শতাব্দী রায়। বিভিন্ন পর্বে বাংলাদেশ থেকে অতিথি বিচারক হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস, সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, অভিনেতা তৌকীর আহমেদ ও সজল। আর কলকাতা থেকে সঙ্গীতশিল্পী জোজো, অনিন্দা, শ্রীলেখা মিত্র ও নৃত্যবিশারদ তনুশ্রী শংকর। ৭২ পর্বের এই আয়োজনটি যৌথভাবে উপস্থাপনা করেছেন বাংলাদেশের মাসুমা আক্তার নাবিলা ও কলকাতার সৌরভ। প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় নাগরিক টিভিতে প্রচার হচ্ছে এটি। সর্বশেষ গত ৮ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতায় বাংলাদেশ দল এগিয়ে আছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1208
  
  সর্বশেষ
বৃষ্টির বাগড়ায় কুড়িগ্রামে বোরো ধান নিয়ে বিপাকে কৃষক, মাঠে পড়ে আছে ৫০ ভাগ ধান
পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা, রামগতিতে শোকের ছায়া
কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সতীশন
রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর কমিটি পূনঃগঠন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308