বুধবার, মে ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
  Date : 02-05-2024
দেশের ভেতরে কক্সবাজারের নাফ নদীতে মাছ শিকারের সময় বাংলাদেশের ১০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। বুধবার সকালে উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে নাফ নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে বলে  বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আরকান আর্মির সদস্যরা নাফ নদীতে মাছ শিকাররত অবস্থায় ১০ বাংলাদেশি জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনার সত্যতা জানতে চাওয়া হলে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: তানবীর হোসেন সাংবাদিকদের  বলেন, গত রাত একটার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনা জেনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। তিনি বলেন, যেহেতু এটি আন্তর্জাতিক সমস্যা। তাই বিজিবির হস্তক্ষেপে অপহৃতদের উদ্ধারের প্রচেষ্টা চলছে। অপহরণের শিকার হওয়াদের মধ্যে রয়েছেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল তিন নম্বর ওয়ার্ডের জানে আলম, আবদুর রহিম, আনোয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম, আইয়ুবুল ইসলাম, শাহীন। আরো রয়েছেন- ৪নং ওয়ার্ড গৌজঘোনা এলাকার আবদুর রহিম প্রকাশ আবদুর রহমান, পাঁচ নম্বর ওয়ার্ডের টিবনিয়া এলাকার ওসমান গণি, ওসমান ও আবুল হাশিম।
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম। 


সংবাদটি পড়া হয়েছে মোট : 870
  
  সর্বশেষ
নিউজহ্যামে ফরহাদের জয় ও আরিকের হার, নেপথ্যে কি ‘সিলেটি ইস্যু’
নিউজহ্যামে ফরহাদের জয় ও আরিকের হার, নেপথ্যে কি ‘সিলেটি ইস্যু’
দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ঘোষণা
পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলার প্রতিরোধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে, সাধারণ জনগণ প্রশাসনের কাছ থেকে দ্রুত এই ধরণের অপরাধের সুষ্ঠু বিচার প্রত্যাশা করছে।

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308