রবিবার, ফেব্রুয়ারী ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ভারী বর্ষণে প্রাচীর ধস, চাপা পড়ে নিহত ১৫
  Date : 02-12-2019

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তামিলনাড়ুতে ভারী বর্ষণের কারণে প্রাচীর ধসে একটি গ্রামের অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার সকালের দিকে প্রদেশের কোয়েমবাটোরে গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ বলছে, প্রাচীর ধসের ঘটনায় ধ্বংসস্তুপের নিচ থেকে আটকা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। প্রাচীরের ধ্বংসাবশেষের নিচ থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত কয়েকদিন ধরে তামিলনাড়ু ও পুদুচেরির কিছু অংশে ভারী বর্ষণ হচ্ছে।

 

বৃষ্টিপাত অব্যাহত থাকায় সেখানকার জনজীবন প্রায় থমকে গেছে। তামিলনাড়ুর কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে স্থানীয় আবহাওয়া দফতর সতর্ক সঙ্কেত জারি করেছে। সোমবার তামিলনাড়ুর চেন্নাই, টুটিকরিন, টিরুভাল্লুর ও কাঞ্চিপুরামে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব এলাকার বেশির ভাগই পানির নিচে তলিয়ে গেছে।

আবহাওয়া দফতর বলছে, ভারত মহাসাগরের কমোরিন অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে; যে কারণে তামিলনাড়ুর উপকূলীয় এলাকায় আরও বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিনে তামিলনাড়ুতে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্ঘটনায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে।

রাজ্য সরকার প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে জানিয়ে বলেছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। চেন্নাইয়ে রাজ্য সরকার অন্তত ১৭৬টি ত্রাণ কেন্দ্র স্থাপন করেছে।

সূত্র : এনডিটিভি।



  
  সর্বশেষ
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়ায় নারী ও শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক
বন্দর নগরী চট্টগ্রামের দামপাড়ায় মেরিডিয়ান কোহিনূর সিটি উদ্বোধন
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শুভ্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানার আমলজোগ্য জি আর / রাস্ট্র পক্ষের মামলার অপশক্তি ধারাবাহিক অপরাধ চালিয়ে আইন অমান্য করে অপরাধ পুলিশ প্রশাসনের অবগত করার পরেও আসামীদের সহজোগিতায় ছদ্মবেশী দালাল বাহিনীর মামলায় বিঘ্নতা গত কাল ফিল্মি স্টাইলে আদালত প্রাংগনে হত্যার চেস্টা প্রদানে কোতোয়ালি থানাকে অবগত করে অধিকতর নিরাপত্তা সহ আসামীদের পক্ষের অপরাধীগনদের বিরুদ্ধে কুমিল্লা নালিশি আদালতে অভিযোগ দায়ের- বিজ্ঞ আদালতে অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করে গোয়েন্দা সংস্থাকে তদন্তের আদেশ দেয়

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308