মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
দীপিকার দাতব্য প্রতিষ্ঠান লিভ লাভ লাফ ফাউন্ডেশন মানসিক স্বাস্থ্য সচেতনতায় কাজ করছে
  Date : 15-10-2019



মানবাধিকার খবর প্রতিবেদন
মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে দীপিকা পাড়ুকোন প্রতিষ্ঠিত লিভ লাভ লাফ ফাউন্ডেশন। স্বজন ও সহযোগীদের নিয়ে সম্প্রতি এ বিষয়ে একটি লেকচার সিরিজ উদ্বোধন করেছেন দীপিকা। দীপিকার এই দাতব্য প্রতিষ্ঠানটি ২০১৫ সালে যাত্রা শুরু করে। যারা মানসিক চাপ, দুশ্চিন্তা ও হতাশায় ভোগেন তাদের মাঝে আশার আলো ছড়িয়ে দেওয়াই এর লক্ষ্য। এই লক্ষ্যে ‘লিভ, লাভ, লাফ’ শিরোনামে লেকচার সিরিজের প্রথম সংস্করণ উদ্বোধন করা হয়েছে।
প্রথম লেকচারটি প্রদান করেছেন পুলিৎজার পুরস্কারজয়ী লেখক এবং পদ্মশ্রী ভূষিত ড. সিদ্ধার্থ মুখার্জী। দিল্লির তাজমহলে অনুষ্ঠিত এই আয়োজনে দীপিকা পাড়ুকোনের সঙ্গে উপস্থিত ছিলেন অনিশা পাড়ুকোন, প্রকাশ পাড়ুকোন, উজ্জ্বলা পাড়ুকোন, শর্মিলা ঠাকুর, আয়ুষ্মান ভারতের প্রধান নির্বাহী ইন্দু ভূষণ, নীতি আয়োগের প্রধান নির্বাহী অমিতাভ কান্ত, ড. রেনু স্বরূপ, ড. বলরাম ভার্গব, অধ্যাপক বিজয় রাঘব প্রমুখ। দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন এবং মা উজ্জ্বলা পাড়ুকোন
লিভ লাভ লাফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দীপিকা বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানান পেশার ব্যক্তিত্বকে এই লেকচারে আমন্ত্রণ জানানো হবে। বিশেষ করে মানসিক স্বাস্থ্য বিষয়ে যাদের উৎসাহ আছে তাদের অভিজ্ঞতা সবাইকে জানানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। দীপিকা মনে করেন, মানসিক স্বাস্থ্য সচেতনতায় মিডিয়ার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। এজন্য তিনি মিডিয়াগুলোকে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানান।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1401
  
  সর্বশেষ
ডাক্তার নেই চরে, নদী পার হতেই মরে যায় গরু-মহিষ’
চকরিয়ায় চাঞ্চল্যকর ছাত্রদল নেতা জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন; ২ আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত নোহা গাড়ি জব্দ
কুড়িগ্রামের চিলমারীতে স্কুলের রাস্তা দখলমুক্ত না করেই ব্যক্তি মালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308