মঙ্গলবার, ফেব্রুয়ারী ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   স্বাস্থ্য ও চিকিৎসা
ডেঙ্গুতে সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ৯৩
  Date : 10-10-2019

সরকারি হিসাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। এর আগে স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ডেথ রিভিউ কমিটির সর্বশেষ মোট ২৪২ জন সন্দেহভাজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের মধ্যে ১৩৬টি মৃত্যুর কারণ রিভিউ করে। তার মধ্যে ৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানায় ডেথ রিভিউ কমিটি।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টারের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, সর্বশেষ রিভিউ কমিটি মোট ১৫১ জনের মৃত্যুর কারণ রিভিউ করে ৯৩টি মৃত্যু নিশ্চিত করে।

 

তবে সরকারি হিসাবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯৩ জন বলা হলেও বেসরকারি হিসাবে এ সংখ্যা কয়েক গুণ বেশি।

গত ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশের হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯০ হাজার ৭৯৯ জন। তাদের মধ্যে রাজধানীতে ৪৬ হাজার ৬৬৫ জন ও ঢাকার বাইরে ৩৯ হাজার ৮৭৮ জন।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ২১৮ জন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতাল থেকে ৪৭ হাজার ১২৫ জন ও ঢাকার বাইরের হাসপাতাল থেকে ৪২ হাজার ৯৩ জন রিলিজ পেয়েছেন।



  
  সর্বশেষ
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা জজ কোর্টে কর্মচারীদের কলম বিরতি ও বিক্ষোভ
চিতলমারীতে সরকারি কর্মচারীদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করায় কর্মসূচী
ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত
সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ষরজন্ত্ করে ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র আল্টিমেটাম দিয়ে খুন ও গুম করে পুনরায় চাঁদাবাজি ব্যস্ত চাদাবাজরা,দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে সকল ধরনের ষরজন্ত্র মুলক অপরাধ প্রতিকারে পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপতা কামনা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308