শুক্রবার, জুলাই ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
জাবিতে ক্লাস নিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
  Date : 10-02-2019

মানবাধিকার ডেস্ক:
জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বিভিন্ন চমক দেখালেও ব্যতিক্রমধর্মী চমক নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হাজির হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে খ-কালীন শিক্ষক হিসেবে মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন তিনি। গত ১৬ জানুয়ারি বিকেল পৌনে ৪টা থেকে ক্লাস শুরু করে এক ঘণ্টা ক্লাস নেন। ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্সে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ বিষয়ক ৫০২ নম্বর কোর্সের খ-কালীন শিক্ষক হিসেবে শেষ ক্লাস নিয়েছেন তিনি।
গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে একটি ক্লাস নেয়ার পর শিক্ষার্থীরা হাছান মাহমুদকে নিয়মিত শিক্ষক হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করেন। শিক্ষক-শিক্ষার্থীদের দাবি এবং অনুরোধে ড. হাছান মাহমুদ গত সেপ্টেম্বর মাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খ-কালীন শিক্ষক হিসেবে যোগ দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেষ ক্লাস নিতে গিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশের বাইরে উচ্চশিক্ষা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগেও আমি পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি। রাজনীতিবিদদের ক্লাস নেয়া নতুন নয়, বিভিন্ন দেশের রাজনীতিবিদরা ক্লাস নেন।
পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেয়া অব্যাহত রাখবেন কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সব কিছু মিলিয়ে সম্ভব হলে শিক্ষকতা অব্যাহত রাখব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভুঁইয়া বলেন, তথ্যমন্ত্রীকে আমাদের বিভাগের শিক্ষক হিসেবে পেয়ে আমরা খুশি এবং আনন্দিত। আমরা চাই পরবর্তীতে যেন তিনি আমাদের বিভাগে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন। পরিবেশ বিভাগের শিক্ষকরা জানান, এর আগে তিনি আমাদের বিভাগে ক্লাস নিয়েছেন। কিন্তু তথ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে তিনি যে আবার আমাদের বিভাগে ক্লাস নেবেন ভাবতে পারিনি। তার ক্লাস শিক্ষার্থীরা খুব উপভোগ করেন। এর আগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন ড. হাছান মাহমুদ। শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন হাছান মাহমুদ। বেলজিয়াম ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে ‘হিউম্যান ইকোলজি’ ও ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে মাস্টার্স করেছেন তিনি। এরপর পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন তিনি। শিক্ষাজীবন শেষ করে ব্রাসেলসের ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে ভিজিটিং ফেলো এবং একাডেমিক বোর্ড মেম্বার হিসেবে মনোনীত হন ড. হাছান মাহমুদ।
বর্তমানে ড. মাহমুদ দেশে এবং আন্তর্জাতিক পরিম-লে একজন খ্যাতিমান পরিবেশবিদ হিসেবে সুপরিচিত। এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সরকারের পরিবেশমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতীয় সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সফলতার সঙ্গে কাজ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব পান ড. হাছান মাহমুদ। রাজনীতিবিদরা ক্লাস নিলেও মন্ত্রী হিসেবে বাংলাদেশে এর আগে কেউ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছেন বলে জানা নেই।



সংবাদটি পড়া হয়েছে মোট : 577
  
  সর্বশেষ
দালালদের খপ্পরে পড়ে রোগীদের ভোগান্তি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে ক্লিনিক-ডায়াগনস্টিকের ছড়াছড়ি
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা
ঘুষ নেওয়ার সময় ধরা পড়া বেবিচকের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর রাশেদের পাঁচ বছরের কারাদণ্ড
হু হু করে বাড়ছে তিস্তায় পানি, প্লাবিত চর-দ্বীপচর

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308