মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সরব কান উৎসব
  Date : 13-06-2018

বিনোদন

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সরব কান উৎসব

ফ্রান্সের চলমান আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিন হামলার প্রতিবাদে একত্র হয়েছেন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পীসহ বেশ কিছু তারকা ফ্রান্সের চলমান আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিন হামলার প্রতিবাদে একত্র হয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পীসহ বেশ কজন তারকা। তাদের একটাই চাওয়া, ফিলিস্তিনের উপর থেকে বন্ধ করা হোক সব অমানবিক হামলা।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের প্রতিবেদনে জানানো হয়, ১৫ মে তারা যখন সবাই মিলে কান চলচ্চিত্র উৎসবে একটি বিক্ষোভ র‌্যালি বের করেন ঠিক সেই দিন ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় প্রায় ৬০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়।
তাই সেদিন কান উৎসবে, রক্তের মতো লাল রং দিয়ে সাদা প্লেকার্ডে প্রতিবাদীরা লিখেন ‘ গাজার উপর হামলা বন্ধ কর’। ফিলিস্তিনের নারী চলচ্চিত্র নির্মাতা অ্যানিমেমি জাকিরের নেতৃত্বে প্রতিবাদে যোগদেন কানে অংশ নেওয়া অন্য তারকারাও।
এ বছর কান চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিনের প্যাভিলিওনের সামনে তারকারা একে অন্যের হাতে হাত রেখে দাঁড়িয়ে গাজার এই হামলার প্রতিবাদ জানান। সেই সঙ্গে প্রাণ হারানো ৬০ জন ফিলিস্তিনির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শোক প্রকাশ করেন তারা। এতে প্রায় ২০০ জন মানুষ, ফিলিস্তিনকে রক্ষার দাবি জানিয়ে উৎসবের ওই প্রতিবাদে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন আরবের চলচ্চিত্র নির্মাতা র‌্যাড অ্যান্ডোনি, ফিলিস্তিন নির্মাতা রশিদ মাশারাওয়াইসহ আরও অনেকেই। তাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতি সাধুবাদ জানিয়ে কানের বেশ কয়েকজন বিচারকও তাদের সঙ্গে একত্রিত হন।
বিপ্লবীদের সঙ্গে যোগ দেওয়া ৭১ তম কান চলচ্চিত্র উৎসবের বিচারকদের মধ্যে ছিলেন রাশিয়ার চলচ্চিত্র নির্মাতা কান্তিমির বালাগভ, ফ্রান্সের অভিনেত্রী ভার্জিনি লেডয়েন, মার্কিন অভিনেতা বেনিসিও দেল তোরোসহ আরও কয়েকজন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1328
  
  সর্বশেষ
দুনীতি মামলায় দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার
টেকনাফে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে মুক্তি কক্সবাজার
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: একদিনে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারসহ ১৫ আসামি আটক
কক্সবাজারে শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308