বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
সমাজকল্যাণে সক্রিয় শীর্ষ ২০ নারীর তালিকায় তিন বলিউড তারকা
  Date : 20-05-2018

আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে বেশ কয়েক বছর ধরেই বলিউড শিল্পীদের সরব উপস্থিতি লক্ষণীয়। যদি সাদা চোখে তাকানো যায়, তাহলে দেখা যাবে, বলিউডের সবচেয়ে বড় বিজ্ঞাপন ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন। এবার এই তিন অভিনেত্রীর ক্যারিয়ারে যোগ হলো সাফল্যের নতুন পালক। ইউগভ পরিচালিত বার্ষিক এক জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রশংসিত ২০ নারীর তালিকায় স্থান করে নিয়েছেন এই তিন ভারতীয় অভিনেত্রী।
এতে টানা দ্বিতীয়বার স্থান অক্ষুণ্ণ রেখেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বিশ্বজুড়ে বিনোদন রাজনীতি ও সমাজকল্যাণে সক্রিয় শীর্ষ ২০ নারীকে রাখা হয়েছে এ তালিকায়। ইউগভ মূলত দুটি প্রশ্নের মাধ্যমে জরিপ পরিচালনা করে এবং জনসংখ্যার আকার অনুযায়ী প্রতিটি দেশের ফল তুলনা করে এ ঘোষণা দেওয়া হয়। এ বছরের তালিকায় ১১ থেকে ১৩ নম্বর স্থানগুলো ভারতীয়দের দখলে। ১১ নম্বরে ঐশ্বরিয়া, এর পর প্রিয়াঙ্কা ও দীপিকার নাম যুক্ত হয়েছে। এবারই প্রথম তারা বিশ্বের প্রশংসিত নারীর তালিকায় স্থান পেয়েছেন। তাদের পরেই স্থান পেয়েছেন `ওয়ান্ডার ওম্যান` তারকা গল গেজেট ও ব্রিটিশ প্রধানমন্ত্র তেরেসা মে। গত বছর আর্ন্তজাতিক অঙ্গনে ভারতের এই তিন অভিনেত্রীর জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। প্রিয়াঙ্কা চোপড়া `বেওয়াচ` ও দীপিকা পাডুকোন `ট্রিপল এক্স :দ্য রিটার্ন অব জেন্ডার কেজ` ছবির মাধ্যমে হলিউডে অভিষিক্ত হয়েছেন। অন্যদিকে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আলোচিত হন চিরসবুজ অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
বিশ্বের শীর্ষ ২০ প্রশংসিত নারীর তালিকায় নিজেদের নাম যুক্ত হওয়া নিয়ে ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা ও দীপিকা কেউ বাড়তি কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি। প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, কাজের মধ্য দিয়ে প্রশংসিত হওয়া যে কারও জন্যই আনন্দের। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার কিছু নেই। এবং এ ধরনের প্রশংসা আরও ভালো কাজের দায়িত্ব বাড়িয়ে দেয়। আগামীতে সে দায়িত্ব যেন পালন করতে পারেন, সে চেষ্টাই করে যাবেন।
দীপিকার কথায়, `ভারতীয় শিল্পীদের নাম বিশ্বনন্দিত তারকার নামের পাশে যুক্ত হবে- এটা আমি সব সময় বিশ্বাস করি। শুধু বলিউড নয়, অন্যান্য অঙ্গনের মানুষের নামও এমন সম্মানজনক তালিকায় দেখার প্রত্যাশা রাখি।`



সংবাদটি পড়া হয়েছে মোট : 1284
  
  সর্বশেষ
ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে মাদকবিরোধী অভিযান, মোবাইল কোর্টে ১৩ জনের সাজা
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসে দুই সহযোগী কারাগারে
তাজমিনকে কক্সবাজারে নেওয়ার ঘটনায় রাজু চৌধুরীর ভূমিকা নিয়ে প্রশ্ন, আইনি পদক্ষেপ নেওয়া উচিত কি না—আলোচনা তুঙ্গে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308