শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
সাহায্যের হাত বাড়ালেন পরীমনি
  Date : 03-06-2017

চলচ্চিত্রের পর্দায় কাহিনির প্রয়োজনে মানুষের সেবা করতে দেখা যায় চিত্রনায়িকা পরীমনিকে। বাস্তব জীবনেও মানবতার সেবায় হাত বাড়িয়ে থাকেন এই অভিনেত্রী। এ কাজটি তিনি গোপনেই করে থাকেন। যে কারণে ভক্তরা এসব খবর খুব একটা জানেন না। বিষয়গুলো আড়ালেই রাখতে চান এই অভিনেত্রী। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান পরীমনি।
এবার বিনোদন সাংবাদিক জুটন চৌধুরীর চিকিৎসার জন্য ১ লাখ টাকা দিয়েছেন পরীমনি। রাইজিংবিডির এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে প্রথমে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। পরবর্তীতে একাধিকবার বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে পরীমনি বলেন, ‘কাউকে কিছু দিয়ে তা না বলাই ভালো। তবে এই খবর প্রকাশের পর যদি অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়ায় তা হলে খবরটি প্রকাশ করতে পারেন। কারণ আমাদের সবার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিৎ। আর জুটন ভাই আমাদের অঙ্গনেরই মানুষ। তার জন্য আমাদের প্রত্যেকের সাহায্যের হাত বাড়ানো উচিৎ।’
সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক জুটন চৌধুরী কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত কয়েক মাস ধরেই ভারতে চিকিৎসা নিচ্ছেন তিনি। মাঝে ঢাকায় এলেও আবারো কলকাতার একই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সংবাদটি পড়া হয়েছে মোট : 1042
  
  সর্বশেষ
কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার ৩টি ছুরি
যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম পরিচালনা নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী
টেকনাফে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
তিস্তা গিলছে সবকিছুই, নদী তীরে শুধু ভাঙনের গর্জন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308