সোমবার, অক্টোবর ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
‘যুক্তরাষ্ট্রে কিছু হলে ওই সব বিচারক ও বিচারব্যবস্থা দায়ী থাকবে ’
  Date : 12-02-2017

আন্তর্জাতিক ডেস্ক |

সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ আদালতের রায়ে পদে পদে বাধাগ্রস্ত হওয়ার পরও, ডোনাল্ড ট্রাম্প বিচলিত নন। বরং দৃঢ় প্রতিজ্ঞ। এখন তিনি ভাবছেন ‘ব্র্যান্ড নিউ অর্ডার’ অর্থাৎ নতুন নির্বাহী আদেশ জারির বিষয়ে।



স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের সঙ্গে স্বল্প সময় কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এ সময় ট্রাম্প বলেন, আমরা আইনি লড়াইয়ে জিতবোই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটু সময় লাগছে। তবে শেষ পর্যন্ত জয় আসবে। এছাড়া আরও বিকল্প ব্যবস্থা আছে। আমরা এখনই ‘ব্র্যান্ড নিউ অর্ডার’ জারি করতে পারি।

ট্রাম্প বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে ফেডারেল আদালতের স্থগিতাদেশ হয়ত সুপ্রিম কোর্টে টেনে নেওয়া যায়। কিন্তু আমাদের কাজের তালিকায় সেটি নেই। নতুন আদেশ জারিই হতে পারে উত্তম উপায়।

অতি দ্রুতই হোয়াইট হাউস সে পথে হাঁটবে বলেও ইঙ্গিত দেন প্রেসিডেন্ট। বলেন, নিরাপত্তা ইস্যুতে আগের জারি করা নিষেধাজ্ঞা সংক্রান্ত আদেশের মতোই সামান্য পার্থক্যে নতুন আদেশ জারি হবে।

এদিকে, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে বৈঠক শেষে এক সংবাদসম্মেলনে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের মধ্যেই নিরাপত্তা ইস্যুতে ‘অতিরিক্ত নিরাপত্তা’ ব্যবস্থা নেওয়া হবে।

সবশেষ সাত মুসলিম দেশের নাগরিকের ভ্রমণে নিষেধাজ্ঞার ওপর দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন দেশটির কেন্দ্রীয় আপিল আদালত। আপিল আদালতের তিন বিচারকের প্যানেল সর্বসম্মতভাবে পূর্বের স্থগিতাদেশই বহাল রাখেন। এর ফলে ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর করার পথ বন্ধ হয়।

এর আগে এক নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা জারি করলেও সিয়াটলের একজন বিচারক সে আদেশ স্থগিত করেন। পরে সেই স্থগিতাদেশের বিরুদ্ধে কেন্দ্রীয় আপিল আদালতে গেলে সেখানেও স্থগিতাদেশ বহাল হয়। এর ফলে ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, সুদান ও ইয়েমেনের জনগণের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে কোনো বাধা থাকলো না।

স্থগিতাদেশে বিচারকদের ওপর ক্ষুব্ধ ট্রাম্প টুইটারে লেখেন, নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রে কিছু হলে ওই সব বিচারক ও বিচারব্যবস্থা দায়ী থাকবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1155
  
     আন্তর্জাতিক
যোগী রাজ্যের হর ঘর তেরেঙ্গা যাত্রা কর্মসূচি পালন করলেন মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ
কলকাতার রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা। পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ অন্যান্যদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন বার্ষিক পূজা ও ভোগ বিতরণ মগরাহাট পশ্চিমে
হকার উচ্ছেদ ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে জাতীয় কংগ্রেস
ঐতিহাসিক মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন হুমায়ূন কবীর
এন আই এ এর জালে প্রভাবশালী তৃনমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা
  সর্বশেষ
চকরিয়ায় চাঞ্চল্যকর ছাত্রদল নেতা জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন; ২ আসামি গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত নোহা গাড়ি জব্দ
কুড়িগ্রামের চিলমারীতে স্কুলের রাস্তা দখলমুক্ত না করেই ব্যক্তি মালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ
কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308