সোমবার, ফেব্রুয়ারী ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
অভিনেতা কল্যাণের ৩ দিন রিমান্ড আবেদন
  Date : 11-01-2017

নিজস্ব প্রতিবেদক : প্রথম আলোর ফটোসাংবাদকি জিয়া ইসলামকে গাড়িধাক্কা দেওয়ার ঘটনায় অভিনেতা কল্যাণ কোরাইয়ার তিন দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

বুধবার কলাবাগান থানার এসআই ওমর ফারুক রিমান্ডের এ আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে বিকেল ৩টায় এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফত রাইজিংবিডিকে বলেন, ‘প্রথম আলো কর্তৃপক্ষের মামলায় কল্যাণকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে তিনি প্রাথমিক তথ্যে জিয়ার ঘটনা নয়, অন্যস্থানে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেন বলে স্বীকার করছেন। তিনি জিয়া ইসলামের ঘটনা জানেন না বলে দাবি করেছেন। তবে তার এ কথা কতখানি সত্য, তা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে। এজন্য তার রিমান্ড চাওয়া হবে।’

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির উল্টো দিকের রাস্তায় গাড়িধাক্কায় গুরুতর আহত হন জিয়া। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বলে চিকিৎসকরা জানিয়েছেন।



  
  সর্বশেষ
সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ষরজন্ত্ করে ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র আল্টিমেটাম দিয়ে খুন ও গুম করে পুনরায় চাঁদাবাজি ব্যস্ত চাদাবাজরা,দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে সকল ধরনের ষরজন্ত্র মুলক অপরাধ প্রতিকারে পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপতা কামনা
নক্ষত্রের বিদায়: সাতক্ষীরায় প্রফেসর দিলারা বেগমের নাগরিক শোকসভা
আবারও সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308