সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থনীতি-ব্যবসা
জানুয়ারি থেকেই কলকাতা-খুলনা ট্রেন
  Date : 01-11-2016

 

বিশ্বজিৎ অধিকারী কলকাতা থেকে:

 

ঐতিহাসিক কারণেই এক সময় ছিন্নমূল হয়ে উদ্বাস্তু মানুষের ¯্রােত আছড়ে পড়েছিল এ দেশে। বাঁচার তাগিদে তাঁরা গড়ে তুলেছিলেন একাধিক কলোনি। তবুও ফেলে আসা মাঠ-ঘাট-নদী-ভিটের টান অন্তহীন। সেই টানেই প্রতিদিন এ রাজ্য থেকে বাংলাদেশে যান বহু মানুষ। এছাড়াও নানা প্রয়োজনে যাতায়াত তো রয়েইছে। এই সীমান্ত পারাপারের জন্য আন্তর্জাতিক বাস যেমন রয়েছে, তেমনই চলছে মৈত্রী এক্সপ্রেস। দুটিই কলকাতা থেকে ছুটছে ঢাকার পথে। এবার সেই পথ আরও সুগম হতে চলেছে। আগামী বছরের প্রথম দিকেই স্মৃতির সরণি বেয়ে কলকাতা থেকে খুলনা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। জানুয়ারি মাসেই প্রারম্ভিক সফরের সম্ভাবনা রয়েছে। রেল মন্ত্রকের বিশ্বস্ত সূত্রে এই খবর জানা গিয়েছে। চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি। শুধু তাই নয়, সূত্রের খবর, খুলনাগামী ট্রেন চলাচলের সূচনার আগেই মৈত্রী এক্সপ্রেসের ট্রিপের সংখ্যা বাড়ানো হবে। রেল বোর্ড ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট জোনকে।

বর্তমানে নিছক বেড়ানোর জন্য তো বটেই, তাছাড়াও বাপ-ঠাকুরদার জন্মভিটে ছুঁয়ে আসার টানেও বহু মানুষ বাংলাদেশে যান। ভ্রমণ, ব্যাবসা, চিকিৎসাসহ নানা প্রয়োজনে উলটো ¯্রােতও বইতে থাকে নিত্যদিন। গোটা বিষয়টি পর্যালোচনা করেই দু’দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম করার সিদ্ধান্ত নেয় দিল্লি ও ঢাকা। সেই সিদ্ধান্ত মতোই কলকাতা থেকে খুলনা পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা হয়। রেল মন্ত্রক সূত্রের খবর, আগামী জানুয়ারি মাস থেকেই যাতে পেট্রাপোল-বেনাপোল হয়ে খুলনা পর্যন্ত ট্রেন চালানো যায়, তার জন্য দু’দেশই তৎপরতা চালাচ্ছে। এই রুটে যাত্রীবাহী ট্রেনের চাহিদা রয়েছে। স্বাধীনতার আগে পর্যন্ত এই রুটে যাত্রীবাহী ট্রেন চলত। বর্তমানে পণ্যবাহী ট্রেন চলে। কাজেই, ভারতের দিক থেকে পরিকাঠামো মোটের উপর তৈরি রয়েছে। তবে, বিষয়টি শুধু রেলের একার নয়। যেহেতু আন্তর্জাতিক রুটে ট্রেন চলবে, তাই এর সঙ্গে শুল্ক ও অভিবাসনের মতো বিষয়ও সরাসরি যুক্ত। তার জন ও পরিকাঠামো যথাযথ থাকতে হবে। সেই কাজই চলছে। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আর এন মহাপাত্র বলেন, কলকাতা-খুলনা রুটে ট্রেন চালানো নিয়ে দু’দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে। সেখান থেকেই ট্রেনের সূচনার দিনক্ষণ ঠিক হবে।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 1478
  
     অর্থনীতি-ব্যবসা
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৩ বছর পূর্তি: আস্থা, নিরাপত্তা ও সেবার নতুন অঙ্গীকার
“তরুণী ব্যাংকার ও কর্পোরেট অবদানকারী” সায়েরা বানু ইশা একজন উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী ও সাহসী নারী
কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে সাহসী দম্পতির জুতার কারখানা; হয়েছে কর্মসংস্থানের সুযোগ
প্রাইম ব্যাংক`র চেয়ারম্যান তানজিল চৌধুরী
এনসিসি ব্যাংক: ব্যাংকিংয়ে এক নতুন দিগন্ত
দীর্ঘ ১৭ বছর পর নতুন নেতৃত্ব পেল বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। সংগঠনটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
  সর্বশেষ
কক্সবাজারে ৬২ ইউপিতে ভোট গ্রহণ হতে পারে: সেপ্টেম্বরের শেষে তফসিল ঘোষণার সম্ভাবনা
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: ছিনতাইকারী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৬৮
টেকনাফে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান: অপহৃত যুবক উদ্ধার, ২ পাচারকারী আটক ও ২০টি আস্তানা ধ্বংস
যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামী দুলালের মৃত্যুদণ্ড

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308