শনিবার, অক্টোবর ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থনীতি-ব্যবসা
যৌন হয়রানির অভিযোগ আনতে পারবে ছেলেরাও
  Date : 01-07-2016

 

বিশ্বজিত অধিকারী :

 

ভারতের কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র যৌন হেনস্থার শিকার হলে তারাও এবার থেকে অভিযোগ দায়ের করতে পারবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পুরনো নিয়ম অনুযায়ী এতদিন শুধু ছাত্রী বা নারী শিক্ষক-কর্মীরাই যৌন হেনস্থার অভিযোগ জানাতে পারতেন।  তবে বছর কয়েক আগে দিল্লির একটি কলেজের দুই ছাত্র তাদের এক শিক্ষিকার দ্বারা যৌন হেনস্থার শিকার হওয়ার পরেই নিয়ম বদলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।  তাদের নির্দেশিকায় বলা হয়েছে প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়কে এখন থেকে নারী-পুরুষ বিচার না করেই যৌন হেনস্থার অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু নারী বা পুরুষ নয়, তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও যাতে যৌন হেনস্থার শিকার না হন, সেই ব্যাপারেও কঠোর হতে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিয়েছে কমিশন।  এই নতুন নিয়ম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গের নারী আন্দোলনের নেত্রী অধ্যাপিকা শাশ্বতী ঘোষ বিবিসিকে বলছিলেন, ‘ছেলেদেরও যে যৌন হেনস্থার থেকে রক্ষা করার উদ্যোগ ইউ জি সি নিয়েছে, সেটা ভাল কথা।

আর কমিশন নির্দেশ দিয়েছে যৌন হেনস্থা রোধে তাদের নির্দেশিকা না মানা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলির বিরুদ্ধে, যার মধ্যে মঞ্জুরীর বরাদ্দ টাকা কেটে নেয়ার মতো শাস্তিও রয়েছে।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 1287
  
     অর্থনীতি-ব্যবসা
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৩ বছর পূর্তি: আস্থা, নিরাপত্তা ও সেবার নতুন অঙ্গীকার
“তরুণী ব্যাংকার ও কর্পোরেট অবদানকারী” সায়েরা বানু ইশা একজন উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী ও সাহসী নারী
কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে সাহসী দম্পতির জুতার কারখানা; হয়েছে কর্মসংস্থানের সুযোগ
প্রাইম ব্যাংক`র চেয়ারম্যান তানজিল চৌধুরী
এনসিসি ব্যাংক: ব্যাংকিংয়ে এক নতুন দিগন্ত
দীর্ঘ ১৭ বছর পর নতুন নেতৃত্ব পেল বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। সংগঠনটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
  সর্বশেষ
সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপ কেয়ার
চকরিয়ায় চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
মাল্টায় মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308