সোমবার, ফেব্রুয়ারী ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে বেজার ইকো-ট্যুরিজম পার্কের কার্যক্রম স্থগিত
  Date : 26-11-2024
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : কক্সবাজারের মহেশখালীতে সোনাদিয়া দ্বীপে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তোলার শর্তে সরকারের অনুকূলে ৯ হাজার ৪৬৭ একর জমির বরাদ্দ স্থগিত করেছেন হাইকোর্ট। মাত্র ১ হাজার ১ টাকা সেলামিতে বেজাকে এ বরাদ্দ দিয়েছিল জেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী হাসানুল বান্না আদেশের বিষয়টি একাধিক সংবাদ মাধ্যমকে  জানিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

এর আগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এ বিষয়ে রিট দায়ের করে। 

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর জমি ইকো পার্ক নির্মাণের জন্য দেওয়া হয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে। এটি দেশের পর্যটন শিল্পের বিকাশ এবং অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে বলে মনে করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি সাংবাদিকদের জানান, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার এ দ্বীপেই গড়ে তোলা হচ্ছে দেশের বৃহত্তম ইকো-ট্যুরিজম পার্ক।

পরিকল্পিত ইকো-ট্যুরিজম পার্ক গড়ে তুলতে তৈরি করা হচ্ছে মাস্টারপ্ল্যান। মাহিন্দ্র ইঞ্জিনিয়ারিং নামে ভারতের একটি প্রতিষ্ঠান এই মাস্টারপ্ল্যান তৈরির কাজ করছে।

একসময় সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর গড়ে তোলার চিন্তা করা হলেও তা থেকে সরে এসে ইকো-ট্যুরিজমের মাধ্যমে দ্বীপটিকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়।

পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ অনুযায়ী এ দ্বীপের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এমন কর্মকাণ্ড নিষিদ্ধ।

দ্বীপটিতে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে দ্বীপবাসীর সম্পৃক্ততায় কমিউনিটিভিত্তিক ইকো-ট্যুরিজমের সুযোগ রয়েছে। তবে মাস্টারপ্ল্যানে দীর্ঘমেয়াদের পর্যটন পরিকল্পনায় সোনাদিয়াকে কীভাবে সাজানো হচ্ছে তার জন্য অপেক্ষায় থাকতে হবে বলে জানিয়েছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান।



  
     সারাদেশ
সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ষরজন্ত্ করে ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র আল্টিমেটাম দিয়ে খুন ও গুম করে পুনরায় চাঁদাবাজি ব্যস্ত চাদাবাজরা,দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে সকল ধরনের ষরজন্ত্র মুলক অপরাধ প্রতিকারে পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপতা কামনা
নক্ষত্রের বিদায়: সাতক্ষীরায় প্রফেসর দিলারা বেগমের নাগরিক শোকসভা
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়ায় নারী ও শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক
বন্দর নগরী চট্টগ্রামের দামপাড়ায় মেরিডিয়ান কোহিনূর সিটি উদ্বোধন
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শুভ্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানার আমলজোগ্য জি আর / রাস্ট্র পক্ষের মামলার অপশক্তি ধারাবাহিক অপরাধ চালিয়ে আইন অমান্য করে অপরাধ পুলিশ প্রশাসনের অবগত করার পরেও আসামীদের সহজোগিতায় ছদ্মবেশী দালাল বাহিনীর মামলায় বিঘ্নতা গত কাল ফিল্মি স্টাইলে আদালত প্রাংগনে হত্যার চেস্টা প্রদানে কোতোয়ালি থানাকে অবগত করে অধিকতর নিরাপত্তা সহ আসামীদের পক্ষের অপরাধীগনদের বিরুদ্ধে কুমিল্লা নালিশি আদালতে অভিযোগ দায়ের- বিজ্ঞ আদালতে অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করে গোয়েন্দা সংস্থাকে তদন্তের আদেশ দেয়
  সর্বশেষ
সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ষরজন্ত্ করে ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র আল্টিমেটাম দিয়ে খুন ও গুম করে পুনরায় চাঁদাবাজি ব্যস্ত চাদাবাজরা,দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে সকল ধরনের ষরজন্ত্র মুলক অপরাধ প্রতিকারে পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপতা কামনা
নক্ষত্রের বিদায়: সাতক্ষীরায় প্রফেসর দিলারা বেগমের নাগরিক শোকসভা
আবারও সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308