শনিবার, জুলাই ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চট্টগ্রামে কলোনি উচ্ছেদে ১৩ কোটি টাকার রেলওয়ের জায়গা দখলমুক্ত
  Date : 03-11-2024

মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী রেলওয়ে পুরাতন স্টেশনের ময়দান এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান চালান রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানে প্রায় ১৩ কোটি টাকা রেলওয়ের জায়গা দখলমুক্ত হয়েছে। 

 শনিবার সকাল ১০টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলস্টেশন মাঠসংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম রেলওয়ের সিনিয়র সহকারী সচিব ও চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের দোহাজারী পুরাতন স্টেশনের ময়দান এলাকায় বিশাল পরিমাণ জায়গা দখল করে কলোনি নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল একশ্রেণির দখলদার। এসব কলোনিতে বাস করে আসছিল রোহিঙ্গারা। এসব অবৈধ দখলদারদের উচ্ছেদে আজ সকালে অভিযান পরিচালিত হয়। 

সিনিয়র সহকারী সচিব ও চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বিভিন্ন গণমাধ্যমকে জানান, আজ সকালে পরিচালিত অভিযানে রেলওয়ের ১ দশমিক ৭৮ একর জায়গা উদ্ধার করা হয়। যেখানে ১২টি কলোনি নির্মাণ করে অবৈধভাবে ভাড়া দিয়ে আসছিল একশ্রেণির দখলদাররা। উচ্ছেদে উদ্ধারকৃত ভূমির আনুমানিক মূল্য ১৩ কোটি টাকা। অবৈধ দখলদারদের উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 245
  
  সর্বশেষ
সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে দুর্নীতি: সাতক্ষীরার সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
৪৫ বছর পলাতক থাকার পর সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন আটক
রাজধানীর একটি সড়ক কাতারের সাবেক আমিরের নামে করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308