রবিবার, ফেব্রুয়ারী ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ সহ তার স্ত্রী পরিবারের সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞ ;মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম।
  Date : 07-10-2024
এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম, তাঁর স্ত্রী, সন্তান, ভাইসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আজ সোমবার দুপুরে এ আদেশ দেন। বিভিন্ন গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

পিপি মীর আহমেদ আলী সালাম সাংবাদিকদের  বলেন, ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের কর্ণধার ও তাঁর পরিবারের সদস্যদের বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ জন্য সাইফুল আলমসহ তাঁর পরিবারের ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করেছে দুদক। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন।

সাইফুল আলমসহ অন্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের উপপরিচালক নূর-ই-আলম। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, এস আলম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার “এস আলম’স আলাদিন’স ল্যাম্প” শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে প্রকাশিত সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১০০ কোটি ডলার পাচারের অভিযোগটি অনুসন্ধান করছে দুদক।

অনুসন্ধানকালে জানা যায়, সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা যেকোনো সময় দেশ–বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে তাঁদের জিজ্ঞাসাবাদ করে তথ্য–উপাত্ত সংগ্রহ না করা গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পড়বে। এ জন্য তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক নূর-ই-আলম। আদালত শুনানি নিয়ে সাইফুল আলমসহ অন্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন, ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম, সাইফুল আলমের ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান, ভাই ওসমান গনি, ওসমানের স্ত্রী ফারজানা বেগম, ভাই আবদুস সামাদ, সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই রাশেদুল আলম, ভাই সহিদুল আলম, ভাই মোরশেদুল আলম এবং এস আলমের পূর্বপরিচিত মিসকাত আহমেদ।



  
     সারাদেশ
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়ায় নারী ও শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক
বন্দর নগরী চট্টগ্রামের দামপাড়ায় মেরিডিয়ান কোহিনূর সিটি উদ্বোধন
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শুভ্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানার আমলজোগ্য জি আর / রাস্ট্র পক্ষের মামলার অপশক্তি ধারাবাহিক অপরাধ চালিয়ে আইন অমান্য করে অপরাধ পুলিশ প্রশাসনের অবগত করার পরেও আসামীদের সহজোগিতায় ছদ্মবেশী দালাল বাহিনীর মামলায় বিঘ্নতা গত কাল ফিল্মি স্টাইলে আদালত প্রাংগনে হত্যার চেস্টা প্রদানে কোতোয়ালি থানাকে অবগত করে অধিকতর নিরাপত্তা সহ আসামীদের পক্ষের অপরাধীগনদের বিরুদ্ধে কুমিল্লা নালিশি আদালতে অভিযোগ দায়ের- বিজ্ঞ আদালতে অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করে গোয়েন্দা সংস্থাকে তদন্তের আদেশ দেয়
স্টাফ রিপোর্ট :- হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু
সাতক্ষীরার সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  সর্বশেষ
আবারও সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়ায় নারী ও শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক
বন্দর নগরী চট্টগ্রামের দামপাড়ায় মেরিডিয়ান কোহিনূর সিটি উদ্বোধন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308