শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম।
  Date : 06-08-2024
ছাত্ররা যদি যথাযথ প্রমাণপত্র নিয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করে তাহলে আধা ঘণ্টার মধ্যে তাদের জামিনের ব্যবস্থা করা হবে বলে একাধিক সংবাদ মাধ্যমকে  জানিয়েছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। শনিবার (৩ আগস্ট) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন তিনি। পিপি বলেন, আমরা ছাত্রদের দ্রুত জামিনের ব্যবস্থা করছি। এমনি এমনি তো জেল থেকে ছাড়া যাচ্ছে না। যথাযথ পদ্ধতিতে জামিন আবেদন করতে হবে। এরপর আদালতে ছাত্র হিসেবে প্রমাণ দেখাতে পারলে জামিন হবে। আমরা বিষয়টি আইনজীবীদের জানিয়েছি। আজ একটা মিটিংয়ে মাইকে ঘোষণা দিয়েছি। আমরা অপেক্ষায় আছি, আদালতও অপেক্ষায় আছেন। জামিনের পর তাদের জেল থেকে দ্রুত মুক্তির ক্ষেত্রেও সহযোগিতা করা হবে। শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মােঃ জানে আলম সাকী, 
ব্যুরো চীফ, চট্টগ্রাম। 


সংবাদটি পড়া হয়েছে মোট : 422
  
  সর্বশেষ
সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপ কেয়ার
চকরিয়ায় চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
মাল্টায় মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী গ্রেপ্তার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308