বুধবার, জুলাই ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
কুমিল্লা সিটি : ৯০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সূচনা
  Date : 10-03-2024
কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের মধ্যে ৯০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রগুলোতে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা এগিয়ে আছেন। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে ৯০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।  ঘোষিত ফলাফলে জানা গেছে, বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন ৩৯ হাজার ৭৩২ ভোট, টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২২ হাজার ৫৭৬ ভোট, ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১০ হাজার ৯৬৩ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৪ হাজার ৩৯৫ ভোট। জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাদের মধ্যে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম হাতী প্রতীকে, সাবেক দুইবারের মেয়র বিএনপির বহিস্কৃত নেতা মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে এবং বিএনপির আরেক বহিষ্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুমিল্লা সিটিতে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
মােঃজানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম। 


সংবাদটি পড়া হয়েছে মোট : 297
  
  সর্বশেষ
জয় বাংলা ব্রিগেড’র জুম মিটিংয়ে মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের চার্জ শুনানি ৩০ সেপ্টেম্বর
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানার বিরুদ্ধে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে—এমন অভিযোগ উঠেছে।
৩৩ কিলোমিটার পাইপ বসিয়েও পানি মেলেনি এক ফোঁটাও
২৫ বছরের আগে পদত্যাগ করলে সরকারি কর্মচারীরা পেনশন পাবেন না: আপিল বিভাগ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308