শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
১৫ মে দেশে ফিরছেন ওবায়দুল কাদের
  Date : 12-05-2019

অনলাাইন ডেস্ক: সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামী ১৫মে (বুধবার) দেশে ফিরছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

 তিনি বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি ০৮৫ এ করে ১৫ মে সম্ভাব্য বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। পরে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরপরে উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। বর্তমানে  ওই হাসপাতালের কাছেই ভাড়া বাসায় থাকছেন তিনি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1046
  
  সর্বশেষ
কুড়িগ্রামে সার সিন্ডিকেটের মূলহোতাই বিএনপি নেতা, তার সহযোগী আঃ লীগের সহ-সভাপতি
ব্রহ্মপুত্রের ভাঙনের আগে স্থানতরিত বিদ্যালয়, ৬ বছরেও সংকট কাটেনি
রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ১৫ জন গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308