বুধবার, অক্টোবর ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে খালেদার শোক
  Date : 05-02-2017

 

নিউজ ডেস্ক | মোশতাক রাইহান

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (০৫ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক হিসেবে তার রাজনৈতিক জীবনে দেশমাতৃকার মুক্তির জন্য সুরঞ্জিত সেনগুপ্ত যে অবদান রেখেছেন তা জাতি কোনোদিন ভুলবে না। তিনি একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের মানুষের অধিকারের পক্ষে সবসময় সোচ্চার থেকেছেন।’

‘সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন জাতীয় রাজনীতির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে গণমানুষের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত রেখে বহুমাত্রিক গণতান্ত্রিক রাজনীতি ও সামাজিক অগ্রগতির পক্ষে ছিলেন বলিষ্ঠ কন্ঠস্বর। আমাদের রাষ্ট্রীয় সংবিধান প্রণয়নে একজন অন্যতম রচয়িতা হিসেবে তার ভূমিকা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে।’

খালেদা জিয়া সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1021
  
  সর্বশেষ
কক্সবাজারে সদর মডেল পুলিশের বিশেষ অভিযান: ২৫ আসামি গ্রেপ্তার, হেফাজতে ১৭ কিশোর গ্যাং সদস্য
আন্তঃউপজেলা বদলি প্রক্রিয়ায় ৮ শিক্ষকের বদলি, শিক্ষক শূন্য প্রাথমিক বিদ্যালয়
পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬: কক্সবাজারে ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড ও সাক্ষাৎকার অনুষ্ঠিত
কক্সবাজারে সদর মডেল থানার বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308