| |
| যুবককে উল্টো করে নির্যাতন, দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তলব |
| |
| |
| হেড অব নিউজ। মোশতাক রাইহান | ঘুষ না দেয়ায় আবু সাঈদকে উল্টো করে বেঁধে নির্যাতন করার ঘটনায় যশোর সদর থানার পুলিশ পরিদর্শক নাজমুল হাসান ও উপপরিদর্শক হাবিবুর রহমান তলব করেছেন হাইকোর্ট।
আগামী ২৫ জানুয়ারি তাদেরকে আদালতে সশরীরে হাজির হয়ে এবিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। এছাড়া নির্যাতনের ঘটনায় ঐ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে রুল জারি ও নির্যাতনের ঘটনা তদন্ত করে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে যশোরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
|
| |
|
|
|
| |
|
|
Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308
|
|
| |
|