আদালত প্রতিবেদকঃ জুলাই আন্দোলনে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় সাদিকুল ইসলাম নামে এক মাদরাসাছাত্রকে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠিয়েছে আদালত।গতকাল বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসান মোড়ল তাকে কারাগারে আটক রাখার আবেদন করে,আবেদন আরও বলেন তদন্তের স্বার্থে পরে তাকে রিমান্ডে নেওয়া হতে পারে। তদন্ত কমকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।তবে নাহিদের পক্ষে কোন আইনজীবী ছিল না। মামলার অভিযোগ থেকে জানাযায় , ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা বিকাল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের এলোপাতাড়ি গুলি মাদরাসাছাত্র সাদিকুল ইসলামের পেটে লাগে । পরবর্তীতে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই সে মারা যায়।উক্ত ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ হত্যা মামলাটি করেন। উল্লেখ্য বুধ রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।