রবিবার, নভেম্বর ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের অভিযানে ২২ জন গ্রেপ্তার
  Date : 20-11-2026

মাদক সেবনের অভিযোগে ১৫ জন, বিভিন্ন ওয়ারেন্টে ৪ জন ও অন্যান্য অপরাধে ৩ জন আটক

মােঃ জানে আলম সাকী, ঢাকা। কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫ জন মাদক সেবনের অভিযোগে, ৪ জন বিভিন্ন আদালতের গ্রেপ্তারি ও সাজা পরোয়ানামূলে এবং ৩ জন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন হলেন—উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহপালং এলাকার আব্দুল গফুর (৪০), কক্সবাজার পৌরসভার দক্ষিণ তারাবনিয়ারছড়ার নুর বাবু (২৯), খুরুশকুলের কাওয়ারপাড়ার খোরশেদ (৩২), লাইট হাউস এলাকার মুন্না (৩৫), বাহারছড়ার আমানুল্লাহ (৪৫), খুরুশকুলের তেতৈয়া এলাকার তৌহিদুল ইসলাম (২৫), লাইট হাউস এলাকার মনসুর আলম (৩২), মহেশখালীর পানিরছড়ার শাহরিয়ার রহমত কাজল (২৩) ও জয়নাল আবেদীন (২৪), কক্সবাজার পৌরসভার মহাজেরপাড়ার রায়হান (২১), মবিনুল ইসলাম (২০), আনোয়ার হোসেন মবিন (২১) ও সেফায়েত হোসেন (২০), ঈদগাঁওয়ের ইসলামপুর এলাকার তৌহিদুল ইসলাম খোকা (২০) এবং কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার মামুনুর রশিদ (২৮)।

অন্যদিকে, বিভিন্ন মামলায় জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন মীর মোহাম্মদ আলী লেমন, কালা মান্নান, মো. জিসান ও রহমত উল্যাহ। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া ধর্তব্য অপরাধে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া এলাকার ইমরান হাসান (৩০), বৈদ্যঘোনা এলাকার ইয়াছিন আরাফাত (২০) এবং ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মো. ইউসুপ (২২)।

একাধিক মামলার তথ্য

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী "মানবাধিকার খবর " কে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইমরান হাসানের বিরুদ্ধে ২০১৮ সালের ৯ মে কক্সবাজার সদর থানায় দায়ের করা দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা এবং অপরটিতে অস্ত্র আইনের ১৯(ক)/১৯(চ) ধারার উল্লেখ রয়েছে।

অন্যদিকে, ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির তথ্যও পুলিশ উল্লেখ করেছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, শহর ও ইউনিয়ন পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ ও মামলার বিষয়গুলো আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 12
  
  সর্বশেষ
মব করে আটক পরে আদালত ভবনের ককটেল বিস্ফোরণের মামলায় আইনজীবী সোহাগসহ তিনজনকে কারাগারে
৩০ বছর ধরে নারী শিক্ষায় আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কক্সবাজারে পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার, মাদক সেবনের অভিযোগে ১৮ জন
কন্ঠ শিল্পী মমতাজ ও তার স্বামী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308