মােঃ জানে আলম সাকী,ঢাকা।
বুধবার বিকেলে কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, অক্টোবর-২০২৬ সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন কক্সবাজার জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব এএনএম সাজেদুর রহমান, পিপিএম (সেবা), পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়।
পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে অফিসার ও ফোর্সেডর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগতে করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।