মােঃ জানে আলম সাকী, ঢাকা।
কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এছাড়া একজনকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এবং অপর একজনকে ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের একাধিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জন হলেন—ফরিদপুরের ফাহিম খান (২২) ও এস এম সাগর (২৪), ভোলার মিঠুন চন্দ্র দাশ (২৩), চট্টগ্রামের মো. আলাউদ্দিন প্রকাশ রানা (২২), উখিয়ার মোহাম্মদ হোছন (২৬), টেকনাফের মো. ইসমাইল (৪৬), উখিয়ার মোহাম্মদ শাকের (২৭) ও মো. ইব্রাহীম (৩৮), ঈদগাঁওয়ের শফি উল্লাহ (৩০), কক্সবাজার পৌরসভার মোহাম্মদ আয়াত উল্লাহ (২০), মো. জুয়েল (২৩), আতিকুর রহমান আকাশ (১৯), মো. শাহাবুদ্দিন (১৯), মো. করিম উল্লাহ (৩২) ও মোহাম্মদ শাকিল (২২), পিএমখালীর মো. বেলাল উদ্দিন (২২) এবং ছোট মহেশখালীর মো. নূরুল হুদা (৪০) ও মো. আলী হোসেন (৩৫)।
এদিকে আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে উখিয়ার জালিয়াপালং এলাকার মো. ইদ্রিস প্রকাশ রেজভীকে (৪৫)। অপরদিকে ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা তাজুয়ারুল হক রাদিকে (৩৮)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর "কে দেওয়া তথ্য অনুযায়ী, তাজুয়ারুল হক রাদির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ২৯ আগস্ট দায়ের করা একটি হত্যা মামলা (এফআইআর নং-৫৯/৫৩৩), ২০১৮ সালের ২৩ ডিসেম্বর দায়ের করা অগ্নিসংযোগ, ভাঙচুর ও হুমকির অভিযোগে একটি মামলা এবং ২০১৯ সালের ১৮ মার্চ দায়ের করা মারামারি, গুরুতর আঘাত, হত্যাচেষ্টা, চুরি ও হুমকিসংক্রান্ত একটি মামলা রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, শহর ও ইউনিয়ন পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।