আদালত প্রতিবেদকঃ মব করে আটক পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেআদালত। গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার এসআই অনুপম দাস তিনজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন।তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন উভয় পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো অপর দুজন হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ওবায়দুর রহমান সুদাইচ ও সুমাইয ইসলাম। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের মামলার শুনানি করতে গেলে অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগকে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা তাঁকে আটক ও মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময়ে আদালত এলাকায় উপস্থিত ওবায়দুর রহমান ও সুমাইয ইসলামকেও আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।পরবর্তীতে তিনজনকে সূত্রাপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখায়। যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, সেই মামলার অভিযোগ থেকে, ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে ।সেই সময় মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে আটক করা হয় এবং অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সূত্রাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে এসআই মো. মিজানুর রহমান এ মামলাটি করে।তদন্ত কমকর্তা আটক রাখার আবেদন বলেন,আসামিদের উত্তেজিত জনতা আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে মারধর করে পুলিশের আটক করে। সূত্রাপুর থানা-পুলিশ কবি নজরুল কলেজের সামনে থেকে তাঁদের হেফাজতে গ্রহণ করে।ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁরা জড়িত ছিলেন বলে সন্দেহ হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁদের কারাগারে আটক রাখা প্রয়োজন। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে জনতা মারধর করে পুলিশের হাতে তুলে দেয় এ কারণে তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।