শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
কন্ঠ শিল্পী মমতাজ ও তার স্বামী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার
  Date : 20-11-2026

আদালত প্রতিবেদকঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এবং তার সাবেক স্বামী রমজান আলী মাদবরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুল ইসলামের আবেদনেরপরিপ্রেক্ষিতে   গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।   গ্রেপ্তার দেখানো আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় গুলিবর্ষণের ঘটনায় ওমর ফারুক শাকিল গুলিবিদ্ধ হন। পরে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।সেখানে তার অস্ত্রোপচার করা হয়।পরবতীতে ওমর ফারুক শাকিল সুস্থ হয়ে মিরপুর থানার এ মামলাটি করে। মমতাজ বেগম এবং তার সাবেক স্বামী রমজান আলী মাদবর কাউকেই আদালতে উপস্থিত করা হয়নি।তাদেরকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির দেখিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।উল্লেখ্য, সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

 
 
 


সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
মব করে আটক পরে আদালত ভবনের ককটেল বিস্ফোরণের মামলায় আইনজীবী সোহাগসহ তিনজনকে কারাগারে
৩০ বছর ধরে নারী শিক্ষায় আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কক্সবাজারে পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার, মাদক সেবনের অভিযোগে ১৮ জন
কন্ঠ শিল্পী মমতাজ ও তার স্বামী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308