রবিবার, নভেম্বর ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
হত্যাচেষ্টা মামলায অভিনেত্রী জ্যোতি কারাগারে
  Date : 20-11-2026
হত্যাচেষ্টা মামলায অভিনেত্রী জ্যোতি কারাগারে
 
আদালত প্রতিবেদকঃ
 
জুলাই আন্দোলনের মামলায় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মুর্শিদুল আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  বুধবার  দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময়ে তাদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এ মামলাটি করা হয়। এই মামলায় জ্যোতিকা জ্যোতি ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি।এ মামলায় অভিনেত্রী মধ্যে রয়েছে  অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান, জ্যোতিকা জ্যোতিসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়। 
মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।


সংবাদটি পড়া হয়েছে মোট : 14
  
  সর্বশেষ
মব করে আটক পরে আদালত ভবনের ককটেল বিস্ফোরণের মামলায় আইনজীবী সোহাগসহ তিনজনকে কারাগারে
৩০ বছর ধরে নারী শিক্ষায় আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কক্সবাজারে পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার, মাদক সেবনের অভিযোগে ১৮ জন
কন্ঠ শিল্পী মমতাজ ও তার স্বামী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308