রবিবার, নভেম্বর ২২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
দুর্নীতির মামলায় বেনজীরের মামলায় সাক্ষ্যগ্রহন সমাপ্ত
  Date : 20-11-2026
দুর্নীতির মামলায় বেনজীরের মামলায় সাক্ষ্যগ্রহন সমাপ্তঃ২৫ নভেম্বর যুক্তিতর্ক
আদালত প্রতিবেদকঃ
দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেছে আদালত।গতকাল বৃহস্পতিবার মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ঢাকার বিশেষ জজ আব্দুল্লাহ আল মামুন। সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করে একইসঙ্গে ২৫ নভেম্বর যুক্তিতর্কের জন্য দিন ধায করেন বিষয়টি নিশ্চিত দুদকের আইনজীবী তরিকুল ইসলাম। তিনি বলেন, এদিন আদালতে সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন- মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম,
কুমিল্লা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী সৌমিত রায়, বান্দরবানের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. জুয়েল মজুমদার এবং কক্সবাজার উত্তর বিভাগের বন মামলার পরিচালক জহিরুল রহমান।চলতি বছর ৩ মে মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু করেন একই আদালত। ৮ মার্চ আদালত মামলার অভিযোগপত্র আমলে নিয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি করেন। তদন্ত শেষে ৩০ নভেম্বর তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে প্রায় ১২ কোটি টাকার সম্পদ দেখালেও তদন্তে প্রায় ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে স্থাবর সম্পদ ৭ কোটি ৫২ লাখ টাকার বেশি এবং অস্থাবর সম্পদ ৮ কোটি ১৫ লাখ টাকার বেশি। তদন্তে তার বৈধ আয়ের উৎস হিসেবে প্রায় ৬ কোটি ৫৯ লাখ টাকা শনাক্ত করা হয়েছে। ব্যয় বাদ দিলে তার নিট সঞ্চয় দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৩ লাখ টাকা। ফলে প্রায় ১১ কোটি ৪ লাখ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত বলে অভিযোগে উঠে এসেছে। দুদকের অভিযোগ অনুযায়ী, এসব অর্থের প্রকৃত উৎস ও মালিকানা গোপন রেখে বেনজীর আহমেদ বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছে।


সংবাদটি পড়া হয়েছে মোট : 14
  
  সর্বশেষ
মব করে আটক পরে আদালত ভবনের ককটেল বিস্ফোরণের মামলায় আইনজীবী সোহাগসহ তিনজনকে কারাগারে
৩০ বছর ধরে নারী শিক্ষায় আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
কক্সবাজারে পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার, মাদক সেবনের অভিযোগে ১৮ জন
কন্ঠ শিল্পী মমতাজ ও তার স্বামী হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308