রবিবার, মে ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পর্যটন
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ ২৯ ঘণ্টা পর ভেসে এল;
  Date : 19-06-2024

ঈদে বেড়াতে এসে কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ কিশোরের লাশ ২৯ ঘণ্টা পর সৈকতে ভেসে আসে।মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া উপকূলের সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বিভিন্ন গণমাধ্যমকে জানান, জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

নিহত মোহাম্মদ তারেক (১৪) নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

দায়িত্বরত সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন,, সোমবার সকালে ঈদের নামাজ শেষে ওই এলাকার সাত কিশোর সমুদ্রসৈকতে বেড়াতে আসে। তারা সৈকতে এসে ঘোরাঘুরির এক পর্যায়ে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে গোসলে নামে। এ সময় তারেক ভাটার টানে ভেসে যায়। সঙ্গে থাকা অন্য কিশোরদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা আরও বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই উপকূলের সৈকতে একটি লাশ ভেসে আসার খবর দেন স্থানীয়রা। বিচ কর্মীদের একটি দল গিয়ে উদ্ধারের পর কিশোরের স্বজনরা লাশটি শনাক্ত করে।

পর্যটন সেলের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, লাশটি কক্সবাজার সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা

হবে।

মােঃ জানে আলম সাকী

 

ব্যুরো চীফ, চট্টগ্রাম। 

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 1218
  
  সর্বশেষ
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা এবং যশোর জেলার আমের বাজার।
অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ, ১০ দিন পর মাটিচাপা অবস্থায় উদ্ধার মা-মেয়ের লাশ!
একজন মানুষকে মিথ্যা অপবাদে শুধু জেলেই পাঠানো হয়নি, ধ্বংস করে দেওয়া হয়েছে তার পুরো জীবন
মাত্র ৫ বছরের ব্যবধানে স্বর্ণের দোকানের সাধারণ বিক্রয়কর্মী থেকে হয়ে গেলেন একাধিক জুয়েলারি শপের মালিক। অভিযোগ উঠেছে, মালিকের ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে গড়ে তুলেছেন নিজের ব্যবসা, কিনেছেন ফ্ল্যাট-গাড়ি, এমনকি করেছেন শেয়ারবাজারেও বিনিয়োগ!

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308