সোমবার, নভেম্বর ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
দুনীতি মামলায় দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার
  Date : 02-11-2026

আদালত প্রতিবেদকঃ  ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাকে এবার দুনীতি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল সোমবার    মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় মহানগর সিনিয়র স্পেশাল জজ মোঃ শাজাহান কবীর  তাকে এ মামলায় গ্রেপ্তার দেখান। শুনানিকালে দিলীপ কুমার আগরওয়ালাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠায়। গ্রেপ্তার দেখানো বিষয়টি নিশ্চিত করেন দুদকের পিপি তরিকুল ইসলাম। গ্রেফতার দেখানোর আবেদনে বলা হয়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অসাধু উপায়ে ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এ ছাড়া তার ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৩৮৫ কোটি ৩২ লাখ ৬২ হাজার ১২৩ টাকা জমা এবং ৩৬৯ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ১৪০ টাকা উত্তোলনসহ সর্বমোট ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকার লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে ‘লেয়ারিং’ করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় দুদক এ মামলাটি করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।অবৈধ অর্থের উৎস আড়াল করতে একাধিক ধাপে লেনদেন করা ‘লেয়ারিং’ বা ‘অর্থের স্তরায়ণ’ নামে পরিচিত। গত ২৭ অক্টোবর দুই মামলায়  সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।১৯ অক্টোবর সন্ধ্যায় দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।পরদিন সোনা ও হীরা চোরাচালন এবং অর্থ পাচারের মামলায় তাকে এক দিনের রিমান্ডে নেয় পুলিশ । এরপর ২৮ অক্টোবর  উত্তরা পশ্চিম থানার মামলায় আ. জব্বার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।চার দিনের রিমান্ড শেষে পুনরায় দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরবতীতে তেজগাঁও থানায়  সন্ত্রাস বিরুদ্ধ আইনের মামলায় গ্রেফতার দেখানো আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেয় বলে জানান তার নিয়োজিত আইনজীবী জাকারিয়া হায়দার। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 4
  
  সর্বশেষ
দুনীতি মামলায় দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার
টেকনাফে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে মুক্তি কক্সবাজার
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: একদিনে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারসহ ১৫ আসামি আটক
কক্সবাজারে শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308