রবিবার, নভেম্বর ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭ আসামি
  Date : 01-11-2026
মােঃ জানে আলম সাকী, ঢাকা : মাদক সেবনকারী ৯ জন, ধর্তব্য অপরাধে ৪ জন ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জন গ্রেফতার

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ৯ জন মাদক সেবনকারী, ৪ জন ধর্তব্য অপরাধের আসামি এবং ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর " কে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ব্যক্তিরাও রয়েছেন। অভিযানকালে মাদক সেবনের অভিযোগে ৯ জনকে, বিভিন্ন ধর্তব্য অপরাধে ৪ জনকে এবং আদালতের পরোয়ানাভুক্ত ৪ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের নাম ও পরিচয়

(ক) মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ৯ জন:

১. মোহাম্মদ হৃদয় (১৮), পিতা কামাল, সাং দরিয়া নগর, ১নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর।

২. মাহমুদুর রহমান (৪৮), পিতা মৃত নুরুল হক, সাং ছনখোলা, ১নং ওয়ার্ড, পিএমখালী, কক্সবাজার সদর।

৩. ঝোটন পাঠক (৫০), পিতা নীরেন্দ্র লাল পাঠক, সাং কেলী শহর, ৩নং ওয়ার্ড, পটিয়া, চট্টগ্রাম। বর্তমান ঠিকানা উত্তর ডিককুল, ২নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর।

৪. জোবায়ের (২২), পিতা মৃত আবুল হোসেন, সাং ঘোনারপাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৫. সুব্রত শর্মা (৩০), পিতা মৃদুল শর্মা, সাং তিতারপাড়া, ২নং ওয়ার্ড, কচ্ছপিয়া ইউনিয়ন, রামু, কক্সবাজার।

৬. রহমত উল্লাহ (২১), পিতা ছলিম উল্লাহ, সাং লেদা ক্যাম্প, টেকনাফ। বর্তমান ঠিকানা পাহাড়তলী বউ বাজার, আরিফের গ্যারেজ, কক্সবাজার পৌরসভা।

৭. মোঃ আব্দুর রহমান (২৪), পিতা মৃত জিয়াউর রহমান, সাং লেদা ক্যাম্প, টেকনাফ। বর্তমান ঠিকানা পাহাড়তলী বউ বাজার, আরিফের গ্যারেজ, কক্সবাজার পৌরসভা।

৮. সাজ্জাদ মোহাম্মদ নয়ন (১৯), পিতা সাকের আহমদ, সাং হ্নীলা, ৭নং ওয়ার্ড, টেকনাফ।

৯. মোঃ আকিব (২৪), পিতা জাহাঙ্গীর আলম, সাং পেশকারপাড়া, ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

(খ) ধর্তব্য অপরাধে গ্রেফতার ৪ জন:

১. রবিউল হোসেন বাবু (১৯), পিতা আব্দুর রশিদ, সাং নাপিতখালী, ইসলামপুর ইউনিয়ন, ঈদগাঁও। বর্তমান ঠিকানা সিটি কলেজের পাশে, মসজিদ সংলগ্ন, কক্সবাজার পৌরসভা।

২. মোঃ আবু বক্কর সিদ্দিক (২৫), পিতা নুরুল আলম, সাং বাদশা গোনা, ৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৩. মোঃ বাপ্পি (১৯), পিতা নূরুল কবির, সাং বাদশা গোনা, মনু মিয়ার বাড়ি, কক্সবাজার পৌরসভা।

৪. মোঃ তামজিদ (২২), পিতা ইমাম হোসেন, সাং সমিতিপাড়া, ১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

(গ) ওয়ারেন্টমূলে গ্রেফতার ৪ জন:

১. মোঃ জিয়াউর রহমান (জিয়া), পিতা মৃত ডাঃ জাকির হোসেন, স্থায়ী ঠিকানা মাস্টারবাড়ি, পল্লানপাড়া, বিজিবি ক্যাম্প, টেকনাফ। বর্তমান ঠিকানা দক্ষিণ আদর্শগ্রাম, নাসিরের বাড়ি, ১নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর।

২. মোঃ জিয়াউর রহমান (জিয়া), পিতা মৃত ডাঃ জাকির হোসেন, সাং দক্ষিণ আদর্শগ্রাম, নাসিরের বাড়ি, ১নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর।

৩. মাঈন উদ্দিন বাবু, পিতা আবদুর রউদ, সাং পশ্চিম বাহারছড়া, কক্সবাজার সদর।

৪. জিয়াবুল হক (৩৫), পিতা মৃত বজল আহাম্মদ, সাং হাজীপাড়া, ৩নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর।

অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত

কক্সবাজারের পর্যটননগরী ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই, মাদক সেবন এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের বিশেষ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পুলিশের অভিযানের ফলে অপরাধে জড়িত ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র: কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

মানবাধিকার খবর



সংবাদটি পড়া হয়েছে মোট : 10
  
     সারাদেশ
কক্সবাজারে শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭ আসামি
কক্সবাজার সদর মডেল থানায় ওসি শেখ মোহাম্মদ আলীর দায়িত্বকালে অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার: ৫৯ দিনে গ্রেপ্তার ১ হাজার ৫৯ জন, আটক ১৯৬ কিশোর গ্যাং সদস্য
কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত
গভীর সুন্দর বন এলাকার হোগল নদীর বাঁধ ভাঙণ, নদীগর্ভে সর্বসান্ত বহু পরিবার
চট্টগ্রামে ডিবির অভিযানে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ টেকনাফের জালাল উদ্দীন গ্রেপ্তার:উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৮৬ লাখ ৪০ হাজার টাকা, তাঁর বিরুদ্ধে রয়েছে মাদক আইনে একাধিক মামলা
  সর্বশেষ
কক্সবাজারে শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭ আসামি
কক্সবাজার সদর মডেল থানায় ওসি শেখ মোহাম্মদ আলীর দায়িত্বকালে অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার: ৫৯ দিনে গ্রেপ্তার ১ হাজার ৫৯ জন, আটক ১৯৬ কিশোর গ্যাং সদস্য
কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308