সোমবার, নভেম্বর ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: একদিনে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারসহ ১৫ আসামি আটক
  Date : 02-11-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা। কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং চোর-ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সন্ত্রাসবিরোধী আইনে ১ জন, মাদক সেবনকারী ৭ জন, ধর্তব্য অপরাধে ৪ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর "কে দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয়

১. সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার – ১ জন

১। একরামুল হুদা (৫১), পিতা- মৃত ফজল করিম, মাতা- মৃত মেহের আফরোজ। স্থায়ী ঠিকানা- পূর্ব পোকখালী, ২ নম্বর ওয়ার্ড, পোকখালী ইউনিয়ন, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার। বর্তমান ঠিকানা- মধ্যম নুনিয়ারছড়া, ২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর।

২. মাদক সেবনকারী হিসেবে গ্রেপ্তার – ৭ জন

১। মোজাহিদ (২০), পিতা- গফুর, মাতা- মৃত মিনুয়ারা বেগম, সাং- গোরকঘাটা, সিকদারপাড়া, মহেশখালী; বর্তমান ঠিকানা- মনুপাড়া, খুরুশকুল ইউনিয়ন, কক্সবাজার সদর।

২। মো. রশিদ (২৫), পিতা- জুম মুল্লুক, মাতা- মৃত মরিয়ম বেগম, সাং- সমিতিপাড়া, ১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৩। মো. আরিফ প্রকাশ রাজা (২২), পিতা- মনির হোসেন, মাতা- ঝিনুক আক্তার, সাং- পূর্ব ঘোনাপাড়া, ৯ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৪। ওসমান (২০), পিতা- সিকদার, মাতা- রহিমা বেগম, সাং- পাহাড়তলী, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

৫। মো. মোশারফ (৩২), পিতা- কবির আহাম্মদ, মাতা- খালেদা বেগম, সাং- নয়াপাড়া, কুতুবজোম, ৪ নম্বর ওয়ার্ড, মহেশখালী।

৬। মেহেদী হাসান (১৮), পিতা- মৃত ছগির আহাম্মদ, মাতা- তাফুরা বেগম, সাং- পূর্ব ফারবিল, উখিয়া, কক্সবাজার।

৭। দেলোয়ার হোসেন (৩৪), পিতা- বশির আহাম্মদ, মাতা- আদিবা খাতুন, সাং- মধ্য পাইরের বিল, উখিয়া, কক্সবাজার।

৩. ধর্তব্য অপরাধে গ্রেপ্তার – ৪ জন

১। মো. জনি (১৯), পিতা- খোরশেদ আলম, মাতা- ফাতেমা বেগম, সাং- পাহাড়তলী, ৭ নম্বর ওয়ার্ড; বর্তমান ঠিকানা- পেশকারপাড়া, ৫ নম্বর ওয়ার্ড, মজিব মিয়ার ভাড়াটিয়া বাসা, কক্সবাজার সদর।

২। মো. বিশাল (২০), পিতা- সাবের আহাম্মদ, মাতা- ইছমত আরা, সাং- চৌচালা মুরা, ভারুয়াখালী, কক্সবাজার।

৩। মো. মুন্না (১৯), পিতা- মৃত সাইফুল ইসলাম, মাতা- জোসনা আক্তার, সাং- বানিয়াপাড়া, ভারুয়াখালী, কক্সবাজার সদর।

৪। বাবুল মিয়া (৩০), পিতা- মৃত ওছির আলী, সাং- মোহনবিলা, ৭ নম্বর ওয়ার্ড, জালালাবাদ ইউনিয়ন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার  দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মো. জনির বিরুদ্ধে কক্সবাজার সদর থানার জিডি নং-১১২১, তারিখ ১৭ জুন ২০২৬, পুলিশ আইনের ৩৪ ধারায় একটি পূর্ববর্তী রেকর্ড রয়েছে।

৪. ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার – ২ জন

১। এনায়েত উল্লাহ, পিতা- আবদুল কুদ্দুস, সাং- উত্তর নুনিয়ারছড়া (শিল্প এলাকা), ২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

২। নুরুচ্ছফাহ (৩৩), পিতা- বাদশা মিয়া, মাতা- কালা পুতু, সাং- সওদাগরপাড়া, ভারুয়াখালী, কক্সবাজার সদর।

৫. নিয়মিত মামলায় গ্রেপ্তার – ১ জন

১। শফিকুর রহমান (৩৬), পিতা- হাফেজ আহমদ, মাতা- শামসুন নাহার, সাং- চৌধুরীপাড়া, বিজিবি ক্যাম্প, ৫ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ অভিযানে একসঙ্গে বিভিন্ন শ্রেণির ১৫ জন আসামি গ্রেপ্তারের ঘটনা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার বিষয়টি তুলে ধরেছে।

অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 38
  
  সর্বশেষ
দুনীতি মামলায় দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার
টেকনাফে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে মুক্তি কক্সবাজার
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: একদিনে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তারসহ ১৫ আসামি আটক
কক্সবাজারে শহর সমাজ উন্নয়ন কার্যক্রমের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308