বুধবার, নভেম্বর ৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
আখাউড়া উপজেলা সমিতির ৫৮ সদস্যের নতুন কমিটি, সভাপতি শাহজাদা, সম্পাদক রমজান, সাংগঠনিক জুয়েল
  Date : 04-11-2026
রাজধানী ঢাকায় বসবাসরত আখাউড়ার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা নিয়ে গঠিত হয়েছে আখাউড়া উপজেলা সমিতির নতুন কার্যকরী কমিটি। ৫৮ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. শাহজাদা। সাধারণ সম্পাদক হয়েছেন মো. রমজান খান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম জুয়েল।
নতুন কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।
গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর ফকিরাপুলের শতাব্দী টাওয়ারে সমিতির অস্থায়ী কার্যালয়ে নির্বাচন কমিশনের সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির বর্তমান সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন খান।
কমিটির সিনিয়র সহ সভাপতি হয়েছেন নাছির উদ্দিন হাজারী। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ূন কবির ভূঁইয়া, মো. মনির হোসেন, লায়ন আবুল মনসুর মিশন, এম এন এইচ দুলাল খাদেম, মো. কামাল উদ্দিন ও শামসুল হুদা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এস আই এম শাহরিয়ার, মো. মাহবুবুর রহমান ও আব্দুল কাইয়ুম ভূঁইয়া।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম হেপী, অর্থ সম্পাদক কামরুজ্জামান খান, সহ অর্থ সম্পাদক মিয়া মুহাম্মদ মিলন, সমাজকল্যাণ সম্পাদক মো. আক্তার হোসেন, প্রচার সম্পাদক মো. মাছুম ভূঁইয়া, সহ প্রচার সম্পাদক অ্যাডভোকেট সোহেল মিয়া, আন্তর্জাতিক সম্পাদক মো. মামুন, যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক মির্জা এ বি এম মারুফ, মহিলা বিষয়ক সম্পাদক শেখ বিলকিস আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক শাফিনাজ আক্তার শেফা, তথ্য ও প্রকাশনা সম্পাদক শীপন হাবীব, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম ভূঁইয়া এবং সহ দপ্তর সম্পাদক এ কে এম শাফায়েত উল্লাহ অপি। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ৩১ জন।
সমিতির উপদেষ্টা পরিষদে রয়েছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক তোফাজ্জল হোসেন খান এবং আখাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান ভূঁইয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন নেতৃত্বের হাত ধরে ঢাকায় বসবাসরত আখাউড়ার মানুষের মধ্যে যোগাযোগের পরিসর আরও বিস্তৃত হবে। পেশা ও অবস্থানের ভিন্নতা পেরিয়ে জন্মভূমির টানে এক ছাতার নিচে আসবেন তাঁরা। পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও এলাকার মানুষের কল্যাণে সমিতি আরও কার্যকর ভূমিকা রাখবে এমন প্রত্যাশা তাঁদের।


সংবাদটি পড়া হয়েছে মোট : 1
  
  সর্বশেষ
আখাউড়া উপজেলা সমিতির ৫৮ সদস্যের নতুন কমিটি, সভাপতি শাহজাদা, সম্পাদক রমজান, সাংগঠনিক জুয়েল
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৫ আসামি গ্রেপ্তার
তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়: বন্ধু দীপের বিরুদ্ধে মিলেছে তথ্যপ্রমাণ, গ্রেপ্তার তরুণী দিশা—চার দিনের রিমান্ডে
দুনীতি মামলায় দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308