মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৫ আসামি গ্রেপ্তার
  Date : 03-11-2026
মােঃ জানে আলম সাকী, ঢাকা : ১৫ মাদক সেবনকারী, ২ ধর্তব্য অপরাধের আসামি, ৭ ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ১ আসামি গ্রেপ্তার

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ১৫ জন মাদক সেবনকারী, ধর্তব্য অপরাধে ২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার  সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর " কে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক সেবনকারী ও বিভিন্ন মামলার আসামির পাশাপাশি দীর্ঘদিন ধরে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিরাও রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের পরিচয় ও বিস্তারিত

(ক) মাদক সেবনকারী: ১৫ জন

১. মোঃ আবুর বাশার (৩২), পিতা- লোকমান হাকিম, সাং- পাহাড়তলী, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

২. মোঃ মাবুদ (২৩), পিতা- আবুল কাশেম, সাং- চা বাগান, রামু।

৩. সোনা মিয়া (৪৮), পিতা- মৃত দুদু মিয়া, সাং- পূর্ব মোক্তারপুল, ৬নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন।

৪. সেলিম উল্ল্যাহ (৪৩), পিতা- মৃত আমু মিয়া, সাং- পূর্ব মোক্তারপুল, ৬নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন।

৫. সাইমন (২১), পিতা- মোঃ মোবারক আহমদ, সাং- পূর্ব মোক্তারপুল, ৬নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন।

৬. আব্দুল জলিল (৪৫), পিতা- মোজাহার আহমদ, সাং- পূর্ব মোক্তারপুল, ৬নং ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন।

৭. জয়নাল উদ্দিন (২৮), পিতা- মৃত মতিউর রহমান, সাং- দরগাপাড়া, পূর্ব মোক্তারকুল, ঝিলংজা ইউনিয়ন।

৮. মোঃ সৈয়দ (৩৮), পিতা- মৃত আব্দুস সালাম, সাং- খুরুলিয়া, দরগাপাড়া, ঝিলংজা ইউনিয়ন।

৯. আব্দুস সোবাহান (৩৬), পিতা- মৃত ইমাম শরিফ, সাং- পূর্ব মোক্তারপুল, ঝিলংজা ইউনিয়ন।

১০. মুজিব (৩৬), পিতা- হাজী আবুল হোসেন, সাং- পূর্ব মোক্তারকুল, ঝিলংজা ইউনিয়ন।

১১. মোঃ মিজবাহ প্রকাশ পেট্রো (২৬), পিতা- মোঃ ইউসুফ, সাং- পানিরছড়া, মহেশখালী।

১২. আবু তালেব (৪৫), পিতা- মোহাম্মদ হোসাইন, সাং- মোহাজের পাড়া, ১০নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

১৩. আদিব (১৯), পিতা- আবুল কালাম, সাং- গুটিভাঙ্গা, গোরকঘাটা, মহেশখালী।

১৪. মাসুদ (১৯), পিতা- আব্দুল করিম, সাং- জাগিরাঘোনা, মহেশখালী।

১৫. মোঃ নোমান হোসেন (২৫), পিতা- সিরাজুল ইসলাম, সাং- হাসেরা, শ্রীনগর, মুন্সীগঞ্জ।

(খ) ধর্তব্য অপরাধে গ্রেপ্তার: ২ জন

১. মাহবুব (২০), পিতা- মোঃ আনোয়ার, সাং- দক্ষিণ ডিককুল, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর।

২. শহিদুল ইসলাম প্রকাশ সুমন (৩১), পিতা- বদরুদ্দোজা, সাং- উত্তর নুনিয়ারছড়া, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

ভারপ্রাপ্ত  কর্মকর্তার  দেওয়া তথ্য অনুযায়ী, শহিদুল ইসলাম প্রকাশ সুমনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, ২০২৫ সালের দ্রুত বিচার আইনের মামলা এবং ২৩ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা দণ্ডবিধির বিভিন্ন ধারার একটি মামলা উল্লেখযোগ্য।

(গ) গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার: ৭ জন

১. হোছনে আরা, পিতা- আবদুল মান্নান, সাং- লাইট হাউস পাড়া, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

২. জাগির হোছাইন, পিতা- আবদু শুক্কুর, সাং- লামাজি পাড়া, খুরুশকুল, কক্সবাজার সদর।

৩. মোঃ আলমগীর (৩৩), পিতা- মৃত সিরাজ, সাং- নতুন বাহারছড়া, ঝাউতলা গাড়ির মাঠ, মজিব চেয়ারম্যান কলোনি, কক্সবাজার সদর (সাজাপ্রাপ্ত)।

৪. নুরুল আজিম, পিতা- নুরুল ইসলাম চৌধুরী, সাং- পশ্চিম উমখালী, রামু; বর্তমানে দক্ষিণ তারুবনিয়ারছড়া, কবরস্থান রোড, বায়তুল সালাহ মসজিদ সংলগ্ন ভাড়াবাসা, কক্সবাজার পৌরসভা (সাজাপ্রাপ্ত)।

৫. আনোয়ার ইসলাম সাগর, পিতা- মোঃ নাসির উদ্দিন, সাং- আলীর জাহাল, উত্তর রুমালিয়ারছড়া, ৫নং ওয়ার্ড, কক্সবাজার সদর।

৬. মোঃ রুবেল (২৮), পিতা- মৃত আব্দুল গফুর, সাং- উত্তর পেচারঘোনা, ৩নং ওয়ার্ড, খুরুশকুল ইউনিয়ন।

৭. মোঃ শাহীন (২৮), পিতা- আমির হোসাইন, সাং- পূর্ব হামজার ডেইল, ৬নং ওয়ার্ড, খুরুশকুল ইউনিয়ন।

(ঘ) নিয়মিত মামলায় গ্রেপ্তার: ১ জন

১. মুরশেদ প্রকাশ ইলেক্ট্রিক মোর্শেদ (৬৩), পিতা- মৃত ইউসুপ, মাতা- ছফুরা বেগম, সাং- এবিসিঘোনা, বহতারের পাহাড়, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ বিশেষ অভিযানে একদিনে মোট ২৫ জন আসামি গ্রেপ্তারের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতারই প্রতিফলন। শহর ও ইউনিয়ন পর্যায়ে চুরি, ছিনতাই, মাদক সেবন এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র: কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

মানবাধিকার খবর | ঢাকা। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 25
  
  সর্বশেষ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৫ আসামি গ্রেপ্তার
তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়: বন্ধু দীপের বিরুদ্ধে মিলেছে তথ্যপ্রমাণ, গ্রেপ্তার তরুণী দিশা—চার দিনের রিমান্ডে
দুনীতি মামলায় দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার
টেকনাফে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে মুক্তি কক্সবাজার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308