রবিবার, জুলাই ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পর্যটন
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে তলিয়ে গেল পর্যটক, ১০ ঘণ্টায়ও মেলেনি হদিস
  Date : 08-09-2025

কক্সবাজার সমুদ্র  সৈকতে গোসলে নেমে তলিয়ে গেল পর্যটক, ১০ ঘণ্টায়ও মেলেনি হদিস 

মােঃজানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম। 
 ক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে মোহাম্মদ আহনাফ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা দেখা যায়। নিখোঁজ মোহাম্মদ আহনাফ ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা বলে জানা গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বিভিন্ন গণমাধ্যমকে  বলেন, সৈকতের বিভিন্ন পয়েন্টে আহনাফকে খোঁজা হচ্ছে। আমরা সম্ভাব্য উপায়ে সব চেষ্টা করছি যেন তাকে পাওয়া যায়।

 এইসএসসি পরীক্ষা শেষে অবকাশযাপনে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে আসেন আহনাফ। রোববার দুপুর ২টা ৪০ মিনিটে সৈকতে বন্ধুদের সাথে গোসলে নামেন তিনি। এ সময় আরও দুইজন পর্যটক নিখোঁজ হলেও ১০ ঘণ্টায়ও আহনাফের কোনো হদিস মেলেনি।

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের জানান, দুপুরে তিন পর্যটক সাগরে নিখোঁজ হন। আমাদের রেসকিউ টিম ও উদ্ধারকারী বোটের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে আহনাফ এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি।

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) একইভাবে গত ৮ জুলাই সৈকতে নিখোঁজ হয়েছিলেন, দুই মাস হতে চললেও তাকে পাওয়া যায়নি।

গত এক বছরে সমুদ্রে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ১১ জন পর্যটক। সি  সেইফ লাইফগার্ডের তথ্য বলছে- এই সময়ে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে। 

 
 
 
 
 
 


সংবাদটি পড়া হয়েছে মোট : 541
  
  সর্বশেষ
বিশিষ্ট শিক্ষাবিদ ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি এস. ওয়াজেদ আলী আর নেই
গৌরনদীতে ঢালাই শুরু হতেই খালে ধসে পড়ল নির্মাণাধীন সেতুর সাটারিং: তদন্তের নির্দেশ
হাইকোর্টে একদিনে ৭৮৫৩ পুরনো মামলা নিষ্পত্তির রেকর্ড
মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল, কাজটিকে অনৈতিক বলা যায় না` —মুহাদ্দিস আব্দুল খালেক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308