বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পর্যটন
১লা ডিসেম্বর থেকে সেন্টমার্টিন যাচ্ছে দুটি পর্যটক বাহী জাহাজ;
  Date : 24-11-2024

মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : দুই মাস বন্ধ থাকার পর অবশেষে সেন্টমার্টিন যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। ইতোমধ্যে অগ্রিম টিকেট বিক্রিও শুরু হয়েছে।১লা ডিসেম্বর (রোববার) থেকে উখিয়ার ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে দুটি জাহাজ চলাচল করবে বলে বিভিন্ন গণমাধ্যমকে  জানিয়েছেন এমবি বারো আউলিয়া জাহাজের পরিচালক মাহবুবুর রহমান। 

মাহবুবুর রহমান বলেন, এরমধ্যে পর্যটকরা সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যেতে এক হাজার টিকেট অগ্রিম কিনেছেন। পর্যটকরা যাতে নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছতে পারেন সে বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতি ঠিক থাকলে পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারবেন।

সেন্টমার্টিন রয়েল বিচের পরিচালক জাহেদ হোসেন সাংবাদিকদের  বলেন, ১লা ডিসেম্বর থেকে ইনানী জেটিঘাট দিয়ে কর্ণফুল ও বারো আউলিয়া নামে দুটি জাহাজে পর্যটক সেন্টমার্টিনে আসার কথা। তবে পর্যটন মৌসুমের দুইমাস পেরিয়ে গেছে। সেন্টমার্টিনে পর্যটক না আসাতে দ্বীপবাসীর সংসার চলছে না। হোটেল-রেস্তোরাঁ বা অন্যান্য দোকানপাটে টাকা খরচ করে সাজিয়েছি, পর্যটক না আসার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। 

কক্সবাজার অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের (টুয়াক) সাবেক প্রেসিডেন্ট মো. আনোয়ার কামাল একাধিক সংবাদ মাধ্যমকে  বলেন, মিয়ানমার রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে আপাতত টেকনাফের দমদমিয়া জেটিঘাট দিয়ে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ যাওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী ১লা ডিসেম্বর থেকে ইনানী নৌবাহিনীর জেটিঘাট দিয়ে দুটি পর্যটকবাহী জাহাজ পর্যটকসহ সেন্টমার্টিনে যাওয়ার কথা।

তিনি আরও বলেন, পর্যটকরা সেন্টমার্টিন যেতে টিকিট সংগ্রহ করছেন। ১ ডিসেম্বর থেকে ইনানী জেটিঘাট দিয়ে জাহাজ চলাচল শুরু করবে। পরে সাবরাং পয়েন্ট দিয়ে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যেতে পারে সেটা নিয়ে জায়গায় দেখতেছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিজাম উদ্দিন আহমেদ সাংবাদিকদের   বলেন, ইনানী নৌবাহিনীর জেটিঘাট দিয়ে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ যাবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 1103
  
  সর্বশেষ
১৭ দিন পর আলোচিত প্রেমিক জামিনে মুক্ত, আদালতের সিদ্ধান্তে একসাথে থাকবে জুঁই-কবির
ওসি হুমায়ুনের বিরুদ্ধে অবৈধ পন্থায় আয়ের অভিযোগ
দেশের প্রশাসনিক ইতিহাসে প্রথম: ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিববুল্লাহ হিল বাকী
নৌকায় লাশবাহী ভ্যান; ফের আলোচনায় কুড়িগ্রামের যোগাযোগের দুর্গতি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308