মােঃ জানে আলম সাকী, ঢাকা : কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং চোর-ছিনতাইকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৩ নভেম্বর দুপুর থেকে ২৪ নভেম্বর দুপুর পর্যন্ত টানা ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর"কে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিশেষ ক্ষমতা আইনে একজন, চোর/ছিনতাইকারী একজন, মাদক সেবনকারী সাতজন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন এবং কিশোর গ্যাংয়ের ১২ জন সদস্য।
অভিযানে গ্রেপ্তার যারা
বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার:
মোঃ হারুন অর রশিদ (৫৪)। তাঁর বাড়ি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী এলাকায়। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলাকায় বসবাস করেন। তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় পূর্বের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চোর/ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার:
মোঃ সালাম (৩২), পিতা মোঃ জলিল। তাঁর বাড়ি কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়া, পঞ্চাশখানা এলাকায়।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার সাতজন:
১. এহসান উল্লাহ (২৮), সমিতিপাড়া, ১ নম্বর ওয়ার্ড।
২. মোঃ এমরান (২৫), পশ্চিম লারপাড়া, ঝিলংজা।
৩. দেলোয়ার হোসেন (৩১), পূর্ব মাছুয়াখালী, পিএমখালী।
৪. সাবির ইবনে কাউছার (১৮), বইল্যাপাড়া, ৭ নম্বর ওয়ার্ড।
৫. ইফাদুর রহমান (১৮), পাহাড়তলী বড়ুয়া পাড়া, ৭ নম্বর ওয়ার্ড।
৬. মোঃ ইয়াসিন (২৮), টেকপাড়া, ৪ নম্বর ওয়ার্ড।
৭. মনছুর আলম (৩৭), দক্ষিণ রুমালিয়ারছড়া, ৭ নম্বর ওয়ার্ড।
ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার তিনজন:
১. মোহাম্মদ সাগর, চন্দ্রিমা মাঠ, ১২ নম্বর ওয়ার্ড, ঝিলংজা।
২. বাহাদুর মিয়া, উত্তর ডিককুল, বড়ুয়া পাড়া, ৬ নম্বর ওয়ার্ড।
৩. লুৎফুর রহমান, কাউয়ারপাড়া, খুরুশকুল ইউনিয়ন।
অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পরিচালিত এ বিশেষ অভিযানের অংশ হিসেবে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
শহরের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে এক দিনে ২৪ জন গ্রেপ্তারের ঘটনায় অপরাধ দমনে পুলিশের তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে।