মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কুড়িগ্রামের নদ-নদী থেকে হারিয়ে যাচ্ছে সুস্বাদু বৈরালি
  Date : 24-11-2026
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:
 
ছোট-বড় ১৬টি নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম। একসময় এসব নদীতে জাল ফেললেই ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে বৈরালি। স্বাদে অতুলনীয় মাছটি স্থানীয় বাজারে এখনো বেশ জনপ্রিয়। আকারভেদে প্রতি কেজির দাম ৪০০ থেকে এক হাজার টাকা। তবে বে‌শি বৈরালি পাওয়া যেত তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদে। কিন্তু আগের মতো আর মিলছে না বৈরালি। পানির প্রবাহ কমে যাওয়া, আবাসস্থলের পরিবর্তন ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ শিকারের কারণে কমছে বৈরা‌লির প্রাপ্যতা। এতে উদ্বেগ বাড়ছে জেলে ও নদী পাড়ের মানুষের।
 
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসাম এলাকার মোঃ দুলাল মিয়ার বয়স ৯৫ বছর। জীবনের দীর্ঘ সময় কেটেছে নদীতে মাছ ধরে। তিস্তার স্রোত ও মাছের বিচরণ দেখেছেন কাছ থেকে। তার স্মৃতিতে এখনো ভাসে বৈরালির ঝাঁক।
 
মোঃ দুলাল মিয়া বলেন, একসময় তিস্তা নদীতে ঝাঁকে ঝাঁকে বৈরালি ধরা পড়তো। নদীতে জাল ফেললে বৈরালি পাওয়া ছিল স্বাভাবিক ঘটনা। এখন আর সেই দিন নাই। বৈরালি মাছ আর আগের মতো পাওয়া যায় না। ‌‘নদিত পানি নাই, সউগ মাছ ভাটিত চলি গেইছে।’
 
‘কুড়িগ্রাম জেলার ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে আগের তুলনায় বৈরালির প্রাপ্যতা কমেছে। মাছটির স্বাভাবিক প্রজননের জন্য পানির স্বচ্ছতা ও স্রোত জরুরি। কিন্তু নদীর নাব্যতা সংকট, ভরাট ও দূষণের কারণে মাছটি আবাসস্থল পরিবর্তন করছে। পাশাপাশি স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ায় আগের মতো বৈরালি পাওয়া যাচ্ছে না।’
 
তিস্তা ও ধরলা নদীর সুস্বাদু মাছ হিসেবে বৈরালির পরিচিতি দীর্ঘদিনের। আকারে ছোট হলেও স্বাদের কারণে অনেকে একে ‘তিস্তার ইলিশ’ বলেন। তিস্তা-ধরলা ছাড়াও ব্রহ্মপুত্র নদে মাছটি পাওয়া যায়।
 
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ব্যাপারীপাড়া গ্রামের ৬৫ বছর বয়সের জেলে ক্ষিতীশ দাস দীর্ঘদিন ধরে তিস্তা ও ব্রহ্মপুত্রে মাছ ধরছেন। তার কাছে বৈরালি বাড়তি আয়ের সুযোগ।
 
তিনি বলেন, একে তো নদিত পানি নাই। তার মধ্যে ফির কারেন্ট জাল আর কারেন্ট শক দিয়ে মাছ মারার পদ্ধতি আসার পর বড় মাছের সাথে পোনা সউগ মরে যায়। পোনা বড় হয়ে তো বৈরালী হয়। কারেন্ট জাল আর কারেন্ট শক দিয়ে মাছ মারা বন্ধ না হইলে একসময় নদী থাকি মাছ উধাও হয়া যাইবে।’
 
বৈরালির বৈজ্ঞানিক নাম বারিলিয়াস বারিলা। এটি সাইপ্রিনিডি পরিবারের স্বাদুপানির মাছ। পাহাড়ি ঝরনা, পাহাড়ের পাদদেশের অগভীর নদী এবং স্বচ্ছ ও স্রোতযুক্ত পানিতে এর বসবাস। দেহ লম্বাটে ও সরু।
 
‘একসময় তিস্তা নদীতে ঝাঁকে ঝাঁকে বৈরালি ধরা পড়তো। নদীতে জাল ফেললে বৈরালি পাওয়া ছিল স্বাভাবিক ঘটনা। এখন আর সেই দিন নাই। বৈরালি মাছ আর আগের মতো পাওয়া যায় না। নদিত পানি নাই, সউগ মাছ ভাটিত চলি গেইছে।’
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া জেলেপাড়ার মন্তোষ দাস, শুকেরু দাস ও গজেন দাসসহ কয়েকজন জেলে বলেন, দিনে বৈরালি গভীর পানিতে থাকে। বিকেল থেকে সন্ধ্যা কিংবা রাতে নদীর কিনারার ওপরের স্তরে চলে আসে। এ সময় ছোট ফাঁসের জালে মাছটি বেশি ধরা পড়ে। ভোররাতেও বৈরালির দেখা মেলে।
 
প্রাকৃতিক জলাশয়ে বৈরালির প্রাপ্যতা কমলেও কৃত্রিম প্রজনন ও চাষে সম্ভাবনা দেখছেন মৎস্য চা‌ষিরা।
 
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখাঁন এলাকার মৎস্যচা‌ষি মোঃ সিরাজুল ইসলাম বলেন, কৃ‌ত্রিম প্রজননের মাধ্যমে বৈরালি চাষ করা গেলে অনেক মৎস্য চাষি এ মাছ চাষে আগ্রহী হতো।
 
‘কৃ‌ত্রিম প্রজননের মাধ্যমে বৈরালি চাষ করা গেলে অনেক মৎস্য চাষি এ মাছ চাষে আগ্রহী হতো।’
 
এদিকে, ২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত রংপুর ও নীলফামারী অঞ্চলের তিস্তা নদীতে পরিচালিত এক গবেষণায় ১৭টি পরিবার ও ১০টি বর্গের মোট ৪৫ প্রজাতির মাছের সন্ধান পান গবেষকরা।
 
২০২১ সালের ডিসেম্বরে সৈয়দপুরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি উপকেন্দ্রের বিজ্ঞানীরা বৈরালির কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবনের কথা জানান। পরে ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রংপুর বিভাগের ছয়টি উপজেলার মৌসুমি পুকুরে মাছটির মিশ্র চাষের সম্ভাবনা যাচাই করা হয়। গবেষণায় প্রতি শতক পুকুরে ৬০০টি পোনা ছেড়ে ১৫০ দিনে বৈরালির গড় ওজন পাওয়া যায় ১৬ দশমিক ৪ গ্রাম।
নদীর স্বাভাবিক প্রবাহে পরিবর্তন, পানিদূষণ, পলি জমে তলদেশের প্রকৃতি বদলে যাওয়া ও ক্ষতিকর জালের ব্যবহার বৈরালির আবাসস্থল ও প্রজননে ধীরে ধীরে প্রভাব ফেলছে বলে দাবি স্থানীয় জেলেদের।
 
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের প্রভাষক মোঃ আহসানুল হক বলেন, কুড়িগ্রাম জেলার ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে আগের তুলনায় বৈরালির প্রাপ্যতা কমেছে। মাছটির স্বাভাবিক প্রজননের জন্য পানির স্বচ্ছতা ও স্রোত জরুরি। কিন্তু নদীর নাব্যতা সংকট, ভরাট ও দূষণের কারণে মাছটি আবাসস্থল পরিবর্তন করছে। পাশাপাশি স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ায় আগের মতো বৈরালি পাওয়া যাচ্ছে না।
 
তিনি আরও বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদ থেকে বৈরালির পুষ্টিগুণ ঋতুভেদে পরিবর্তিত হয় কি না, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় গবেষণায় সীমাবদ্ধতা রয়েছে। তবে কুড়িগ্রাম ও লালমনিরহাটের নদ-নদী ও


সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
কুড়িগ্রামের নদ-নদী থেকে হারিয়ে যাচ্ছে সুস্বাদু বৈরালি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দিলেন সেনাপ্রধান
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার, ৪০০ পিস ইয়াবা উদ্ধার
টিটন হত্যা: ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308