সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
টিটন হত্যা: ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
  Date : 23-11-2026

আদালত প্রতিবেদকঃ রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান সাত দিনের রিমান্ডের আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মন্জুর করে।
রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামি সুইডেন আসলাম এ মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া রনি ও ভাঙ্গারি রনিসহ পলাতক আসামি এনামুল হাসান হেলাল, পিচ্চি হেলাল, বাদল ও কিলার বাদল, কাইল্লা বাদল এবং শাহজাহানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে টিটনের গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে বিরোধ চলছিল বলে তদন্তে সত্যতা পাওয়া যাচ্ছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার ইন্ধনদাতা শনাক্ত, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের অবস্থান নির্ণয়ের জন্য সুইডেন আসলামকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।গত ২২ নভেম্বর থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।মামলার অভিযোগে সুত্রে জানাযায়, ২০২৫ সালের ১৩ অগাস্ট আদালত থেকে টিটন জামিন পেয়ে কারামুক্ত হন। আসলামের সাথে টিটনের গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে ঝামেলা চলছে। পরবর্তীতে গত বছর ২৮ এপ্রিল রাত ১১ টার দিকে নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলায় সন্ত্রাসীরা টিটনকে গুলি করে। হয়।টিটিন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরবর্তী টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন ২৯ এপ্রিল নিউমার্কেট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে এ হত্যা মামলাটি করে। উল্লেখ্য, ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সুইডেন আসলামের নাম ছিল। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ৯ টি হত্যা মামলাসহ প্রায় অধশতাধিক মামলা রয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
টিটন হত্যা: ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ: দানবাক্সের ইতিহাস ও মসজিদের ইতিবৃত্ত
মব করে আটক পরে আদালত ভবনের ককটেল বিস্ফোরণের মামলায় আইনজীবী সোহাগসহ তিনজনকে কারাগারে
৩০ বছর ধরে নারী শিক্ষায় আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308