মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
জুলাই আন্দোলনের ধানমন্ডি থানায় কিশোর মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
  Date : 17-11-2026

আদালত প্রতিবেদকঃ  জুলাই আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানায় কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক ১০ দিনের রিমান্ডের আবেদন করে। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে ৭ দিনের  রিমান্ড মন্জুর করেন।রিমান্ড আবেদনে বলা হয়,  দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ব্যাপক পরিকল্পনা করছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন। আসামি (সাঈদ খোকন) দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ব্যাপক পরিকল্পনা করছে মর্মে তথ্য পাওয়া যায়। ওই আসামিকে ধৃত করা সম্ভব হলেও তার সহযোগী পলাতক শীর্ষ নেতাকর্মীরা অদ্যবধি আত্মগোপনে রয়েছে।মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে, তাদের পরবর্তী পরিকল্পনা সংক্রান্তে তথ্য সংগ্রহ, পলাতক আসামিদের বর্তমান অবস্থান সংক্রান্তে তথ্য সংগ্রহ পূর্বক গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত, তার আশ্রয় দাতা সংক্রান্তে তথ্য সংগ্রহ, তাদের বর্তমান আস্তানা কোথায় এবং কোথায় তারা বর্তমানে সভা-আলোচনা করে এবং বর্তমানে দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য প্রাপ্তির জন্য এ রিমান্ড আবেদন করা হয় বলে তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেন। মামলার অভিযোগ থেকে জানাযায় ২০২৪ সালের  ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় আব্দুল মোতালিব (১৪)। পরে সে বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহত মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ এবং  অজ্ঞাত ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামি করে   ধানমন্ডি থানায় এ হত্যা মামলাটি করে। মঙ্গলবার  সকাল ৭টার দিকে  রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি-১ একটি দল। ২০২৪ সালের ৫ আগষ্টের পরে সাঈদ খোকন আত্নগোপন ছিল, এর আগে তার বিদেশ গমনের নিষেধাজ্ঞা দেয় ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 6
  
  সর্বশেষ
জুলাই আন্দোলনের ধানমন্ডি থানায় কিশোর মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
​চকরিয়ায় পুলিশের অভিযানে চোরাই মোবাইল ও ল্যাপটপ উদ্ধার: আইএমইআই পরিবর্তন, গ্রেপ্তার-২
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার, তালিকায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’
২০ লক্ষ টাকা আত্মসাৎ মামলায় এমদাদ ঢালী নামের এক আদম ব্যবসায়ি কারাগারে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308