মােঃ জানে আলম সাকী, ঢাকা।
কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন মাদকসেবী, ৪ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪ জন ধর্তব্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের পরিচয়
মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ৮ জন: ১. ইসমাইল হোসেন হারেছ (১৯), পশ্চিম লাহারপাড়া, ঝিলংজা। ২. মোহাম্মদ হোসেন (১৯), কলাতলী ঝিরঝিরি পাড়া। ৩. আফাজ উদ্দিন বাদশা (১৯), কলাতলী আদর্শগ্রাম। ৪. মো. রাসেল (২৬), মালুমঘাট, চকরিয়া। ৫. মো. রুবেল (২৮), খুরুশকুল টাইম বাজার। ৬. মো. সাকিব (২৩), ফিসারীঘাট। ৭. শাহীন আলম (২০), মেম্বারঘাটা। ৮. মো. পারভেজ আরাফাত, কবির বাজার, মহেশখালী।
ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন: ১. খুরশেদ (১৯), দক্ষিণ কলাতলী। ২. মো. মোস্তাফিজ ওরফে সরু (৪৮), ফকিরপাড়া, খুরুশকুল। ৩. মো. নাছির সিকদার (৫৪), বিজিবি ক্যাম্প এলাকা। ৪. ইমন (২২), দক্ষিণ কলাতলী, মডার্ন রিসোর্টের পেছনে।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ৪ জন: ১. মো. ছালমান মাহমুদ মুন্না (২২), খুরুলিয়া দরগাপাড়া। ২. জুয়েল (২৬), সমিতিপাড়া মসজিদ গেট সংলগ্ন এলাকা। ৩. আরমান (২২), টেকপাড়া। ৪. মো. মুন্না (২২), মাঝিরঘাট।
পুলিশের দেওয়া তথ্যে আরও উল্লেখ করা হয়, ধর্তব্য অপরাধে গ্রেপ্তার মো. ছালমান মাহমুদ মুন্নার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ১৫ নভেম্বর ২০২৬ তারিখে দায়ের করা একটি মামলা রয়েছে। ওই মামলার এফআইআর নম্বর ২৫ এবং জিআর নম্বর ৭০০। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ ধারায় রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।