শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
​কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,২১০ জন
  Date : 14-11-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা। 

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় মোট ১,২১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১২/১১/২০২৬ খ্রিষ্টাব্দে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও অপরাধী চক্রের সদস্যদের আটক করা হয়।

​গ্রেফতার ও আইনি পদক্ষেপের বিবরণ:

​নিয়মিত মামলায় গ্রেফতার: ৯৭ জন

 ​পূর্ববর্তী মামলায় গ্রেফতার: ১৬৮ জন

 ​পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায়: ৬০ জন

 ​ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায়: ০৭ জন

 ​কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে: ৫৬ জন

 ​পরোয়ানা মূলে: ১৪৯ জন

 ​সাজা পরোয়ানা মূলে: ১০ জন

 ​মাদক মামলা ও মাদক সেবনকারী: ১৩০ জন মাদক সেবনকারী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী ৩৪ জনসহ মোট ১৬৪ জন।

 ​মাদকবিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে ৪৩ জনকে এবং মোট ২৬,৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া মাদক মামলা রুজু হয়েছে ২৮টি।

 ​নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মোট ১৩১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 ​কিশোর গ্যাংবিরোধী অভিযান: এই বিশেষ অভিযানে মোট ৫৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এর মধ্যে মুচলেকায় জিম্মায় প্রদান করা হয়েছে ৩৩৯ জনকে এবং বাকি ১৯৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 ​উদ্ধারকৃত মাদকের পরিমাণ:

​অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করে। এর মধ্যে রয়েছে:

​১৪,২৪৭ পিস ইয়াবা ট্যাবলেট

 ​২০ পিস টাপেন্টাডল

 ​১২ পুড়িয়া গাঁজা

 ​১০ বোতল ফেয়ারডিল সিরাপ

 ​২৯ লিটার চোলাই মদ

 ​১৫ কেজি ১৩৫ গ্রাম গাঁজা

 ​জেলাভিত্তিক গ্রেফতারকৃতদের সার্বিক পরিসংখ্যান:

​চট্টগ্রাম: ২১ জন (কিশোর গ্যাং: ৯৪ জন)

 ​কক্সবাজার: ০৫ জন (কিশোর গ্যাং: ২৭ জন)

 ​কুমিল্লা: ৫০ জন (কিশোর গ্যাং: ১৭৫ জন)

 ​ব্রাহ্মণবাড়িয়া: ১০ জন

 ​চাঁদপুর: ১২ জন

 ​নোয়াখালী: ০৮ জন

 ​লক্ষ্মীপুর: ১১ জন

 ​ফেনী: ০৫ জন

 ​রাঙ্গামাটি: ০৫ জন

 ​খাগড়াছড়ি: ০৩ জন

 ​বান্দরবান: ০১ জন

 ​অপরাধ দমনে পুলিশের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
​কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,২১০ জন
​নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আয়োজিত সুধী সমাবেশে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
​কক্সবাজারে ৮৫ মামলার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস, আনুমানিক মূল্য ৮০ কোটি টাকা
টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন পৃথক অভিযান: প্রায় ৩০ কোটি টাকার ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308