শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
​নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আয়োজিত সুধী সমাবেশে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
  Date : 13-11-2026
মােঃ জানে আলম সাকী, ঢাকা। ​নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী জেলা পুলিশের উদ্যোগে ১২ নভেম্বর ২০২৬ খ্রি. ফেনী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়.

​সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মাহবুল করিম. অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলার পুলিশ সুপার জনাব প্রতুষ কুমার মজুমদার.

​প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন. তিনি অপরাধমুক্ত সমাজ গঠন এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণে জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান.

​সমাবেশে ফেনী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, বিট ও কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন.  



সংবাদটি পড়া হয়েছে মোট : 1
  
  সর্বশেষ
​নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আয়োজিত সুধী সমাবেশে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
​কক্সবাজারে ৮৫ মামলার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস, আনুমানিক মূল্য ৮০ কোটি টাকা
টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন পৃথক অভিযান: প্রায় ৩০ কোটি টাকার ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২
অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি, অথচ ব্যাংক চেনেন না ভুক্তভোগীরা

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308