শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
​কক্সবাজারে ৮৫ মামলার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস, আনুমানিক মূল্য ৮০ কোটি টাকা
  Date : 13-11-2026

​মােঃ জানে আলম সাকী,  ঢাকা। কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মাদক ধ্বংস কমিটির উদ্যোগে ৮৫টি বিভিন্ন মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা মাদকের আনুমানিক সিজার মূল্য ৮০ কোটি ৩ লাখ ৬২ হাজার ৩০০ টাকা।

​বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল ২টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত এ মাদক ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।

​ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ২৬ লাখ ৬৬  ৪৩১ পিস ইয়াবা ট্যাবলেট, দেশীয় তৈরি ৮৬২ লিটার ৫০০ গ্রাম চোলাই মদ, ৮০০ গ্রাম গাঁজা এবং ৪৩৬ ক্যান/বোতল বিয়ার (হান্টার) ও বিদেশি মদ।

​মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীর উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো: আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্ট কমিটির তত্ত্বাবধানে বিধি মোতাবেক বিভিন্ন মামলায় জব্দকৃত ও নিষ্কৃতিকৃত মামলার আলামত হিসেবে সংরক্ষিত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

​মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদবিরোধী আইনগত কার্যক্রমের অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 31
  
  সর্বশেষ
​কক্সবাজারে ৮৫ মামলার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস, আনুমানিক মূল্য ৮০ কোটি টাকা
টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন পৃথক অভিযান: প্রায় ৩০ কোটি টাকার ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২
অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি, অথচ ব্যাংক চেনেন না ভুক্তভোগীরা
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮ আসামি, তালিকায় হত্যা মামলার আসামিও

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308