বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮ আসামি, তালিকায় হত্যা মামলার আসামিও
  Date : 12-11-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা। 

 কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, চুরি-ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শেখ মােঃ আলী  " মানবাধিকার খবর "কে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে ৩ জন, ছিনতাইকারী ১ জন, মাদকসেবী ১ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ২ জন আসামি রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৩ জন:

১. মোহাম্মদ আলম (৫২), পেশায় আইনজীবী। পিতা কাদের হোসেন। ঠিকানা কাটাবনিয়া, সাবরাং ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।

২. মো. দিদারুল আলম (৩২), পেশায় আইনজীবী। পিতা আনোয়ার হোসেন, মাতা মোমেনা বেগম। ঠিকানা দক্ষিণ নয়াপাড়া, বাংলা বাজার, ৫ নম্বর ওয়ার্ড, পিএমখালী ইউনিয়ন, কক্সবাজার সদর।

৩. মো. জাহাঙ্গীর আলম (৩৬), পেশায় আইনজীবী। পিতা ফরিদুল আলম, মাতা আজিজা বেগম। ঠিকানা দক্ষিণ নয়াপাড়া, বাংলা বাজার, ৫ নম্বর ওয়ার্ড, পিএমখালী ইউনিয়ন, কক্সবাজার সদর।

ভারপ্রাপ্ত  কর্মকর্তার  দেওয়া তথ্যে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কক্সবাজারের সিআর মামলা নম্বর ৭২১/২২, তারিখ ১১ জুলাই ২০২৪, দণ্ডবিধির ৩২৩/৩৭৯/৫০৬/৩৪ ধারায় একটি মামলা রয়েছে।

ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার ১ জন:

মো. মাঈন উদ্দিন প্রকাশ জিয়া (৩৩)। পিতা মৃত কবির আহমেদ, মাতা ছেনোয়ারা বেগম। ঠিকানা পেশকারপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানার এফআইআর নম্বর ২০, তারিখ ৭ মে ২০২৪, জিআর নম্বর ৩৩৪, দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা রয়েছে।

মাদকসেবী হিসেবে গ্রেপ্তার ১ জন:

মো. মোস্তাক আহাম্মদ (৩৩)। পিতা মৃত ছদর আমিন, মাতা মৃত জোহরা খাতুন। স্থায়ী ঠিকানা মহেশখালীর শাপলাপুরের নতুনপাড়া নোনাছড়ি। বর্তমানে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক মোস্তাকপাড়ায় বসবাস করেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন:

মো. নাসির উদ্দিন। পিতা মৃত নুরুল হুদা, মাতা রশিদা বেগম। ঠিকানা সৈকতপাড়া, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।

পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে একই ব্যক্তির নামে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে জিআর সাজা, জিআর ও সিআর মামলার একটি করে পরোয়ানা রয়েছে।

নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার ২ জন:

১. মামুন হোসাইন প্রকাশ ক্যামেরাম্যান মামুন (২৮)। পিতা ইউসুফ আলী, মাতা মনোয়ারা বেগম। ঠিকানা ইসলামপুর, ওয়ামি মাদ্রাসার পাশে, দক্ষিণ পাহাড়তলী, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি হত্যা মামলার আসামি।

তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানার এফআইআর নম্বর ২২, তারিখ ৯ জুন ২০২৫, জিআর নম্বর ৩১৩, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় একটি মামলা রয়েছে। এ ছাড়া ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এফআইআর নম্বর ৩০, জিআর নম্বর ৫৬৮, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলাও রয়েছে।

২. আরিফ উল্লাহ (৪০)। পিতা আব্দুর রহমান, মাতা মৃত নুর জাহান বেগম। স্থায়ী ঠিকানা মধ্যমপাড়া, কাটালিয়ামুরা, ৯ নম্বর ওয়ার্ড, পিএমখালী ইউনিয়ন, কক্সবাজার সদর।

অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার আসামিদের আইনের আওতায় আনার বিষয়টি উঠে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তথ্যসূত্র: কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1
  
     সারাদেশ
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮ আসামি, তালিকায় হত্যা মামলার আসামিও
প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহার সাংবাদিকতা জীবনের ৫৮ বছর পার: শুভেচ্ছা জ্ঞাপন: শুভেচ্ছা জানালো ঢাকার মানবাধিকার খবর পত্রিকা এবং অমর প্রকাশনী সংস্থা শুভেচ্ছা অনুষ্ঠানের মাধ্যমে-
চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,০৭১ জন, কিশোর গ্যাংয়ের ৫২০ সদস্য আটক
অবশেষে দুদকে ফিরলেন শরীফ উদ্দিন: দীর্ঘ আইনি লড়াই শেষে চাকরিতে পুনর্বহাল, সত্যের জয়ে স্বস্তি
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইনে ১ জনসহ গ্রেপ্তার ১৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
  সর্বশেষ
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮ আসামি, তালিকায় হত্যা মামলার আসামিও
প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহার সাংবাদিকতা জীবনের ৫৮ বছর পার: শুভেচ্ছা জ্ঞাপন: শুভেচ্ছা জানালো ঢাকার মানবাধিকার খবর পত্রিকা এবং অমর প্রকাশনী সংস্থা শুভেচ্ছা অনুষ্ঠানের মাধ্যমে-
চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,০৭১ জন, কিশোর গ্যাংয়ের ৫২০ সদস্য আটক
অবশেষে দুদকে ফিরলেন শরীফ উদ্দিন: দীর্ঘ আইনি লড়াই শেষে চাকরিতে পুনর্বহাল, সত্যের জয়ে স্বস্তি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308