বুধবার, নভেম্বর ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
অবশেষে দুদকে ফিরলেন শরীফ উদ্দিন: দীর্ঘ আইনি লড়াই শেষে চাকরিতে পুনর্বহাল, সত্যের জয়ে স্বস্তি
  Date : 11-11-2026
মােঃ জানে আলম সাকী, ঢাকা। 

দীর্ঘ প্রতীক্ষা, আইনি লড়াই ও নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফিরলেন আলোচিত কর্মকর্তা শরীফ উদ্দিন। চাকরি থেকে অপসারণের দীর্ঘ সময় পর তার পুনর্বহালের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন শুভাকাঙ্ক্ষী ও সচেতন মহল। তার এই প্রত্যাবর্তনকে অনেকেই সত্য ও ন্যায়ের পক্ষে দীর্ঘ লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহারপূর্বক তাকে (শরীফ উদ্দিন) দুর্নীতি দমন কমিশনের চাকরিতে পুনর্বহাল করা হলো। বিধি মোতাবেক তিনি জ্যেষ্ঠতা ও সকল বকেয়া প্রাপ্য হবেন।

উল্লেখ্য, চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান এবং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার উদ্যোগ নিতে গিয়ে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন শরীফ উদ্দিন। অনুসন্ধান কার্যক্রমের শুরুতেই বিভিন্ন মহলের বিরোধিতা ও চাপের মুখে পড়ার অভিযোগ ওঠে। একপর্যায়ে চাকরি থেকে অপসারিত হন তিনি।

চাকরি হারানোর পর নিজের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যান শরীফ উদ্দিন। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সেই লড়াইয়ের পরিণতিতে দুদকে পুনরায় ফেরার সুযোগ পেলেন তিনি।

তার এই পুনর্বহালের সিদ্ধান্ত শুধু একজন কর্মকর্তার চাকরিতে ফিরে আসা নয়, বরং দীর্ঘদিন ধরে চলা একটি আলোচিত অধ্যায়ের গুরুত্বপূর্ণ পরিণতি হিসেবেও বিবেচিত হচ্ছে।

অবশেষে অপেক্ষার অবসান। অভিনন্দন শরীফ উদ্দিন। দীর্ঘ প্রতীক্ষার পর আপনার এই প্রত্যাবর্তন শুভ হোক। সত্য, ন্যায় ও নীতির পথে আপনার আগামীর পথচলা আরও দৃঢ় হোক।



সংবাদটি পড়া হয়েছে মোট : 8
  
  সর্বশেষ
চট্টগ্রাম বিভাগে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১,০৭১ জন, কিশোর গ্যাংয়ের ৫২০ সদস্য আটক
অবশেষে দুদকে ফিরলেন শরীফ উদ্দিন: দীর্ঘ আইনি লড়াই শেষে চাকরিতে পুনর্বহাল, সত্যের জয়ে স্বস্তি
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইনে ১ জনসহ গ্রেপ্তার ১৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308