৯ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার, বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে একাধিক মামলা
মােঃ জানে আলম সাকী, ঢাকা।
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং চোর-ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, বিভিন্ন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন মাদক ব্যবসায়ী, ১১ জন মাদক সেবনকারী, আটজন বিভিন্ন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং একজন পরোয়ানাভুক্ত আসামি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী "মানবাধিকার খবর " কে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজনের কাছ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ও ইয়াবা উদ্ধার
মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেপ্তার হয়েছেন ওসমান গণি প্রকাশ বাপ্পি (২৯)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী এলাকার বাসিন্দা। তাঁর পিতা বাবুল মিয়া এবং মাতা আমেনা।
পুলিশের তথ্যমতে, তাঁর কাছ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শরীয়তপুরের নড়িয়া থানায় চুরি-সংক্রান্ত মামলা এবং চট্টগ্রাম মহানগর পুলিশের কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
১১ জন মাদক সেবনকারী গ্রেপ্তার
অভিযানে বিভিন্ন এলাকা থেকে ১১ জন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—
১. রাসেল, পিতা আবু আনসার, সাং সৈকতপাড়া, কক্সবাজার সদর।
২. আবদুর শুক্কুর, পিতা কামাল হোসেন, সাং পালংখালী, উখিয়া।
৩. শের আলী, পিতা মো. জসিম প্রকাশ আবু তাহের, সাং দক্ষিণ কলাতলী, কক্সবাজার সদর।
৪. মো. জোবায়ের (২২), পিতা মো. সুলতান, সাং লাইট হাউসপাড়া, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৫. মো. রবিউল আলম (২৩), পিতা নূর মোহাম্মদ, সাং লাইট হাউসপাড়া, ১২ নম্বর ওয়ার্ড।
৬. মো. শফিকুল (২৪), পিতা শামছুল আলম, সাং লাইট হাউসপাড়া, ১২ নম্বর ওয়ার্ড।
৭. মো. আলম (২২), পিতা জহির আহমদ, সাং বাদশা ঘোনা, পাহাড়তলী, ৭ নম্বর ওয়ার্ড।
৮. আবদুল হামিদ রানা প্রকাশ আবুল কালাম (২৩), পিতা আবদুছ ছালাম, সাং দক্ষিণ পূর্ব নয়াপাড়া, খুটাখালী ইউনিয়ন, চকরিয়া।
৯. মো. হাসান (২২), পিতা নূর মোহাম্মদ, সাং খাগড়িয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
১০. মো. আলী আকবর (৩১), পিতা মৃত আলী আহমদ, সাং খাগড়িয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
১১. বেলাল হোসেন (৩৬), পিতা হাসন আলী, সাং মোস্তাকপাড়া, ১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার আবদুল হামিদ রানা প্রকাশ আবুল কালামের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
বিভিন্ন অপরাধে গ্রেপ্তার আরও ৮ জন
অভিযানে বিভিন্ন ধর্তব্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—
১. জাহেদুল (২৩), পিতা আবদুল খালেক, সাং পশ্চিম টেকপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদর।
২. সায়েম (১৮), পিতা জাহাঙ্গীর, সাং পশ্চিম টেকপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদর।
৩. মিজানুর (৩৩), পিতা বদিউল আলম, সাং উত্তর টেকপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদর।
৪. হাসান জাহাঙ্গীর (২৮), পিতা নূরুল ইসলাম, সাং মরিচ্চা, পাতার বাড়ি, উখিয়া।
৫. মো. ওয়াজেদ আলী (৩৬), পিতা আগবর আহাম্মদ, সাং দক্ষিণ মুহুরীপাড়া, বিসিক শিল্প এলাকা, ৪ নম্বর ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন।
৬. মো. শাহিন (১৯), পিতা খোরশেদ আলম, সাং দক্ষিণ পাহাড়তলী, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৭. মো. জহির (৩৮), পিতা জামাল উদ্দীন, সাং ইসলামপুর, পাহাড়তলী, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৮. মো. মুন্না (২৪), পিতা নূর মোহাম্মদ, সাং বৈদ্যঘোনা, ৮ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার জাহেদুলের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক ধারায় মামলা রয়েছে। এছাড়া মো. ওয়াজেদ আলীর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০০৮, ২০১০, ২০১১, ২০২১ ও ২০২৪ সালে দায়ের করা একাধিক মামলা রয়েছে। এসব মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
পরোয়ানাভুক্ত আসামিও গ্রেপ্তার
এদিকে, পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. রাসেল (১৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার সদর উপজেলার কলাতলী এলাকার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম সামছুল আলম।
অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ বিশেষ অভিযানের মাধ্যমে মাদক ব্যবসা, মাদক সেবন এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
পুলিশের এ ধরনের অভিযান অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
তথ্যসূত্র: কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।