৯ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তারদের মধ্যে ১ জন মাদক ব্যবসায়ী, ১১ জন মাদকসেবী, ৮ জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও ১ জন পরোয়ানাভুক্ত আসামি
মােঃ জানে আলম সাকী, ঢাকা।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে মোট ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, ১১ জন মাদকসেবী, আটজন বিভিন্ন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং একজন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " মানবাধিকার খবর " কে দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ওসমান গণি প্রকাশ বাপ্পির (২৯) কাছ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম বাবুল মিয়া এবং মাতার নাম আমেনা।
পুলিশের তথ্যমতে, ওসমান গণি প্রকাশ বাপ্পির বিরুদ্ধে শরীয়তপুরের নড়িয়া থানায় চুরি ও সংশ্লিষ্ট অপরাধে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
১১ জন মাদকসেবী গ্রেপ্তার
অভিযানে মাদকসেবনের অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—
১. রাসেল, পিতা আবু আনসার, সাং সৈকতপাড়া, কক্সবাজার সদর।
২. আবদুর শুক্কুর, পিতা কামাল হোসেন, সাং পালংখালী, উখিয়া।
৩. শের আলী, পিতা মো. জসিম প্রকাশ আবু তাহের, সাং দক্ষিণ কলাতলী, কক্সবাজার সদর।
৪. মো. জোবায়ের (২২), পিতা মো. সুলতান, সাং লাইট হাউসপাড়া, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৫. মো. রবিউল আলম (২৩), পিতা নূর মোহাম্মদ, সাং লাইট হাউসপাড়া, ১২ নম্বর ওয়ার্ড।
৬. মো. শফিকুল (২৪), পিতা শামছুল আলম, সাং লাইট হাউসপাড়া, ১২ নম্বর ওয়ার্ড।
৭. মো. আলম (২২), পিতা জহির আহমদ, সাং বাদশা ঘোনা, পাহাড়তলী, ৭ নম্বর ওয়ার্ড।
৮. আব্দুল হামিদ রানা প্রকাশ আবুল কালাম (২৩), পিতা আব্দুছ ছালাম, সাং দক্ষিণ পূর্ব নয়া পাড়া, খুটাখালী ইউনিয়ন, চকরিয়া।
৯. মো. হাসান (২২), পিতা নুর মোহাম্মদ, সাং খাগড়িয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
১০. মো. আলী আকবর (৩১), পিতা মৃত আলী আহমদ, সাং খাগড়িয়া, সাতকানিয়া, চট্টগ্রাম।
১১. বেলাল হোসেন (৩৬), পিতা হাসন আলী, সাং মোস্তাকপাড়া, ১ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
পুলিশের দেওয়া তথ্যমতে, ৮ নম্বর আসামি আব্দুল হামিদ রানা প্রকাশ আবুল কালামের বিরুদ্ধে ঢাকার গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৮ জন গ্রেপ্তার
এ ছাড়া বিভিন্ন ধর্তব্য অপরাধে অভিযানে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—
১. জাহেদুল (২৩), পিতা আব্দুল খালেক, সাং পশ্চিম টেকপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদর।
২. সায়েম (১৮), পিতা জাহাঙ্গীর, সাং পশ্চিম টেকপাড়া, ৪ নম্বর ওয়ার্ড।
৩. মিজানুর (৩৩), পিতা বদিউল আলম, সাং উত্তর টেকপাড়া, ৪ নম্বর ওয়ার্ড।
৪. হাসান জাহাঙ্গীর (২৮), পিতা নূরুল ইসলাম, সাং মরিচ্চা, পাতার বাড়ি, উখিয়া।
৫. মো. ওয়াজেদ আলী (৩৬), পিতা আগবর আহাম্মদ, সাং দক্ষিণ মুহুরীপাড়া, বিসিক শিল্প এলাকা, ৪ নম্বর ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন।
৬. মো. শাহিন (১৯), পিতা খোরশেদ আলম, সাং দক্ষিণ পাহাড়তলী, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৭. মো. জহির (৩৮), পিতা জামাল উদ্দীন, সাং ইসলামপুর, পাহাড়তলী, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৮. মো. মুন্না (২৪), পিতা নুর মোহাম্মদ, সাং বৈদ্যঘোনা, ৮ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার জাহেদুলের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক ধারায় মামলা রয়েছে। একইভাবে মো. ওয়াজেদ আলীর বিরুদ্ধেও কক্সবাজার সদর থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে ২০০৮, ২০১০, ২০১১ ও ২০২১ সালের বিভিন্ন মামলার পাশাপাশি ২০২৪ সালের একটি মামলার তথ্যও উল্লেখ করা হয়েছে।
পরোয়ানাভুক্ত আসামিও গ্রেপ্তার
অভিযানে পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. রাসেল (১৬), পিতা সামছুল আলম, সাং কলাতলী, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার সদরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের বিশেষ অভিযান অব্যাহত
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সদর মডেল থানা পুলিশের এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
একই অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।