মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদলের মতবিনিময়
  Date : 10-11-2026
মােঃ জানে আলম সাকী,ঢাকা। 

অর্থনৈতিক উন্নয়ন, ব্যাংকিং খাতে সুশাসন ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও ব্যাংকিং খাতের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ

 ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসির চেয়ারম্যান জনাব আবদুল হাই সরকার।

সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আর্থিক খাতের নিরাপত্তা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ পুলিশ ও ব্যাংকিং খাতের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে ব্যাংকিং খাতে শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে উভয় পক্ষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় বক্তারা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ধরনের মতবিনিময় সভা দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশ এবং ব্যাংকিং খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
     সারাদেশ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী, সেবনকারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২১
আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদলের মতবিনিময়
টেকনাফে এসআরবি-১৫ এর বিশেষ অভিযান: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন অপরাধে জড়িতসহ গ্রেপ্তার ২১
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৮ আসামি গ্রেপ্তার
  সর্বশেষ
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী, সেবনকারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২১
আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদলের মতবিনিময়
টেকনাফে এসআরবি-১৫ এর বিশেষ অভিযান: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308